ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাড়ল কমদামি সিগারেটের দাম ফ্যামিলি কার্ড তৈরির ২৪২ কোটি টাকা খরচ ‘রাষ্ট্রীয় অর্থের অপচয়’: সার্জিস আলম বিয়ের দুই মাসের মাথায় সড়কে ঝরল কিশোরের প্রাণ মেয়াদোত্তীর্ণ গাড়িতে চলছে পিংক বাস, মাসে লোকসান ১২ লাখ! সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ আগে বলত ‘রাজাকার-যুদ্ধাপরাধী’, এখন বলছে ‘গুপ্ত’: জাহিদুল ইসলাম মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: ডেপুটি স্পিকার অনিয়ম-দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা দেশটাকে খেয়ে ফেলছে: এটিএম আজহার সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়, উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হতে বলল কাতার

বিয়ের দুই মাসের মাথায় সড়কে ঝরল কিশোরের প্রাণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

জামালপুরের মাদারগঞ্জে মোটরসাইকেল ও দুইটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ওমর সানি (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহত ওমর সানি উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকার বাসিন্দা সবুজ মিয়ার ছেলে।

জানা গেছে, প্রায় দুই মাস আগে প্রেমের সম্পর্কের জেরে ময়মনসিংহে বিয়ে করেছিল ওমর সানি। সোমবার দুপুরে স্ত্রীকে ময়মনসিংহে রেখে তিনি বাড়িতে ফেরেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ওমর সানির মোটরসাইকেলের সঙ্গে দুইটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করেন। পরে সন্ধ্যা দিকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম ইফতেখার বলেন, হাসপাতালে আনার আগেই ওমর সানির মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, খবর পেয়ে নিহত ওমর সানির বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাড়ল কমদামি সিগারেটের দাম

বিয়ের দুই মাসের মাথায় সড়কে ঝরল কিশোরের প্রাণ

আপডেট সময় ০১:৩০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬