ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধাসহ আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) ধোবাউড়া উপজেলার কলসিন্দুর বাজারে আয়োজিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের বিএনপির প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, যারা আজ বিএনপির পতাকাতলে এসে দাঁড়িয়েছেন, তারা কোনো ব্যক্তির পাশে নয়— একটি আদর্শ, একটি আন্দোলন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। বীর মুক্তিযোদ্ধারা এই দেশ স্বাধীন করেছেন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। অথচ আজ সেই স্বাধীনতার চেতনা ভূলুণ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতার রাজনীতি নয়, মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করে। এ কারণেই আজ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিচ্ছেন। এটি প্রমাণ করে বিএনপিই জনগণের শেষ ভরসা। এই যোগদান কোনো সাময়িক ঘটনা নয়, এটি গণজোয়ারের বহিঃপ্রকাশ। ইনশাআল্লাহ আসন্ন নির্বাচনে ময়মনসিংহ-১ আসনের মানুষ ধানের শীষে ভোট দিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আলোকিত ধোবাউড়া-হালুয়াঘাট গড়তে ভূমিকা রাখবে।
বিএনপিতে যোগদানকারীদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, আওয়ামী লীগ নেতা হাজী আবদুল আউয়াল, নজরুল ইসলাম, শহীদুল ইসলাম, মিরাস উদ্দিন এবং জামায়াতে ইসলামীর নেতা নূরুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্যসচিব আবদুস শহীদ, সাবেক চেয়ারম্যান ওয়াহেদ তালুকদার, বিএনপি নেতা রুহুল আমিন ও খোকন খান, যুবদল নেতা আমিনুল ইসলাম ও সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহ্বায়ক ইমরান হোসাইন, সদস্যসচিব কামরুল হাসান সুমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের
ঢাকা
,
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জি এম কাদেরকে গ্রেপ্তার ও জাপা নিষিদ্ধের জোর দাবি
আর কোনো জোটে যাওয়ার সুযোগ নেই: ফয়জুল করীম
ঢাকা মেডিকেলে চিকিৎসককে মারধর, চিকিৎসা সেবা বন্ধ
আজ বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা
পাকিস্তানে মিলল তেল-গ্যাসের বিপুল মজুত
বিড়ি খাওয়ার বক্তব্য দেওয়ায় জামায়াতের ২ কোটির মার্কেটিং হয়েছে: ড. ফয়জুল হক
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ
ঢাকায় ফ্ল্যাটসহ নগদ কোটি টাকা পাচ্ছে শহীদ ওসমান হাদির পরিবার
বিএনপি নেতাকর্মীরা ভোটারদের হুমকি-ধামকি দিচ্ছে: সারজিস
জামায়াত নেতাকর্মীদের ওপর বেদনাদায়কভাবে হামলা চালিয়েছে বিএনপির লোকেরা: শফিকুর রহমান
আওয়ামী লীগ ও জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ১০:৩২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- ১১৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















