ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঞ্চল্য ছড়াল মেয়র মামদানির বক্তব্য, ফাঁস করলেন ‘গোপন খবর’ ‘ব্রাজেন্টিনা’য় দেখা যাবে অন্য এক জামালকে পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী পবিত্র ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা ঢাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের বিশ্বকাপে আমরাই সবচেয়ে বেশি নির্যাতিত দল: ইরান কোচ ফুটবল বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন প্রধানমন্ত্রী, জানালেন নিজেই টিকটক করায় স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা “দিল্লি থেকে ফেরা পরপরই প্রতিবাদ, কী বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা?”

হাসিনার শাসনামলে মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে র‍্যাব বিচারবহির্ভূত হ’ত্যাকাণ্ড ঘটায়: সাবেক সেনাপ্রধান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৩:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

শেখ হাসিনার শাসনামলে র‍্যাবের হত্যাকাণ্ড নিয়ে নতুন তথ্য দিয়ে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া জানিয়েছেন, মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে র‍্যাব বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটায়। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) ১০৪ জনকে গুম করে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণে এসব তথ্য দেন তিনি। গুম করে শতাধিক মানুষ খুনের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চলা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য পেশ শেষ করেছেন সাবেক এ সেনাপ্রধান।

এরপর আসামী পক্ষ থেকে তাকে জেরা শুরু হয়েছে আগামী ১৮ ফেব্রুয়ারি জেরার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল১ এ সাবেক সেনাপ্রধান তার দ্বিতীয় দিনের সাক্ষ্য শেষে জেরা শুরু হয়। ট্রাইব্যুনাল অবশিষ্ট জেরার জন্য ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

আজ ট্র্যাইব্যুনালে প্রসিকিউসনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামীমসহ অপর প্রসিকিউটররা। অন্যদিকে জিয়াউল আহসানের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও নাজনীন নাহার।

গত ১৪ জানুয়ারি এই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল১। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার রয়েছেন। তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঞ্চল্য ছড়াল মেয়র মামদানির বক্তব্য, ফাঁস করলেন ‘গোপন খবর’

হাসিনার শাসনামলে মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে র‍্যাব বিচারবহির্ভূত হ’ত্যাকাণ্ড ঘটায়: সাবেক সেনাপ্রধান

আপডেট সময় ০৪:১৩:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬