ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাজেটের পর কোনো জিনিসের দাম বাড়েনি: প্রধানমন্ত্রী কাউন্সিলর হওয়ার ইচ্ছাই কাল হয়ে দাঁড়ায় জুলাইয়ে ভূমিকা রাখা ‘কাইল্যা’ পলাশের বিএনপির সময় ফুরিয়ে আসছে: জামায়াত আমির ভোলায় ব্রাজিলের পক্ষে মোটরসাইকেল শোডাউনে গিয়ে নিহত-১, আহত ২ জামালপুরে আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল যারা সার্কভুক্ত দেশগুলোর ঐক্য চায় না, তারা শুধু দুই দেশের ঐক্যের কথা বললে সন্দেহজনক: তথ্যমন্ত্রী যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে: অপু বিশ্বাস শিবিরের বর্তমান রাজনীতি হলো ধর্ষণ করে আত্মগোপনে গিয়ে গুমের নাটক সাজানো: রাশেদ খান ইসলাম ধর্মে দেশের সীমান্ত রক্ষার গুরুত্ব ও আখিরাতের প্রতিদান ‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াতে আমির

বিএনপিকে আপনারা সুযোগ দিন, দেশ গড়তে চাই: তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২১:০০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

এবার ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আজ (সোমবার) নিজ নির্বাচনী এলাকার (ঢাকা১৭) বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। তারেক রমহান বলেন, খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশই আমার প্রথম এবং শেষ ঠিকানা। তিনি প্রশ্ন রাখেনশুধু খালেদা জিয়া না, আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা কোনটি? তখন উপস্থিত নেতাকর্মীরাবাংলাদেশবলে জবাব দেন।

তিনি বলেন, বিএনপি হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল, যাদের দেশ গড়ার একটি পরিকল্পনা আছে। বিএনপি একমাত্র দল যাদের কর্মসূচি আছে দেশকে পুনর্গঠন করার। বিএনপি একমাত্র দল যাদের সঠিকভাবে দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। কাজেই বিএনপি সব সময় বিশ্বাস করে, জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপি সৃষ্টি থেকে সব সময় জনগণের সমর্থন ছিল। জনগণের সমর্থন ছিল বলে, বিএনপি জনগণকে রেখে চলে যায়নি। জনগণের সুখদুঃখ যেকোনো পরিস্থিতিতে সব সময় বিএনপি জনগণের পাশে ছিল বলে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, জনগণ যত বার বিএনপিকে সুযোগ দিয়েছে, ততবারই বিএনপি চেষ্টা করেছে তার সর্বশক্তি দিয়ে দেশকে গড়ে তুলবার।

তারেক রহমান বলেন, আজ ঢাকা১৭ আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে সকলের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছি। আপনাদের রায় চাচ্ছি। আপনারা সমগ্র দেশে ধানের শীষকে বিজয়ী করেন, সারা দেশে আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন আছে, সবাইকে যদি অনুরোধ করেন, আমিও আপনাদের মাধ্যমে সবার কাছে অনুরোধ পৌঁছে দিতে চাই। আসনু আমাদের দেশ গঠন করতে হবে, মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে। দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। বিএনপি একমাত্র দল যার সেই পরিকল্পনা, কর্মসূচি এবং অভিজ্ঞতা আছে। কাজেই বিএনপিকে আপনারা সুযোগ দিন। বিএনপি আপনাদের সঙ্গে নিয়ে আগামী দিনে দেশ গঠন করবে।

বিএনপির সামনের দিনে রাজনীতি ও মূল লক্ষ্য দেশকে পুনর্গঠন করা উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশকে স্বৈরাচার শেষ করে দিয়ে গেছে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা সেই দেশকে আবারও গড়ে তুলবো। দেশ যেহেতু আমাদের, সুতরাং বাইরে থেকে এসে কেউ গড়ে দিয়ে যাবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাজেটের পর কোনো জিনিসের দাম বাড়েনি: প্রধানমন্ত্রী

বিএনপিকে আপনারা সুযোগ দিন, দেশ গড়তে চাই: তারেক রহমান

আপডেট সময় ০২:২১:০০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬