ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না, সাফ জানিয়েছে অস্ট্রেলিয়া সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহস থাকলে ট্রাম্প পারস্য উপসাগরে জাহাজ পাঠিয়ে দেখাক: আইআরজিসি যুদ্ধের ভালো খবর দেখাও, নয়তো লাইসেন্স বাতিল: ট্রাম্প প্রশাসনের হুমকি শক্তিশালী ‘সেজিল’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ইরান ইরান যুদ্ধে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ অন্ধকার: ট্রাম্প দুবাই ও দোহা’র কিছু জায়গা থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলল ইরান জাপানের মিতসুইয়ের সঙ্গে কৌশলগত অংশীদারত্বে স্বপ্ন হাদি হত্যার বিচার বিলম্বের কারণ জানালেন আসিফ নজরুল

কোরআন হাতে শপথের গল্প বানিয়ে জনতাকে বিভ্রান্ত করা হচ্ছে: তাজউদ্দিন খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৭:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

নির্বাচনী প্রচারণার শেষ দিনে মেহেরপুরে জামায়াতের ব্যাপক গণমিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে মেহেরপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মো. তাজ উদ্দীন খান বিকেলে শহরের কোর্টমোড় এলাকা থেকে এক বর্ণাঢ্য গণমিছিল বের করেন। হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকের অংশগ্রহণে এ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজমোড় এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রার্থী তাজ উদ্দীন খান বলেন, “কোনো চাঁদাবাজ প্রার্থীকে জনগণ ভোট দেবে না। দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি অভিযোগ করেন, নির্বাচনকে প্রভাবিত করতে নানা ষড়যন্ত্র চলছে। ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে তিনি একটি নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার প্রচেষ্টা বলে মন্তব্য করেন।

তাজ উদ্দীন খান আরও বলেন, “একটি দল অভিযোগ করে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। এমন মিথ্যা ও বানোয়াট কথা বলে তারা ভোট চাইছে। জনগণকে এসব বিষয়ে সতর্ক থাকতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুব উল আলম, জেলা সেক্রেটারি ইকবাল হোসেন, জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, জেলা রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন, জেলা বায়তুলমাল সেক্রেটারি জারজিস হোসাইন, সদর উপজেলা জামায়াতের আমির সোহেল রানা, সেক্রেটারি জাব্বারুল ইসলাম মাস্টার, পৌর আমির সোহেল রানা, মুজিবনগর উপজেলা জামায়াতের আমির খান জাহান আলীসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে তাজ উদ্দীন খান ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচারণার শেষ দিনে এই ব্যাপক জনসমাগম দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

কোরআন হাতে শপথের গল্প বানিয়ে জনতাকে বিভ্রান্ত করা হচ্ছে: তাজউদ্দিন খান

আপডেট সময় ০৮:৫৭:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬