ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সমাবেশে বক্তব্য দেওয়া নারী অপরিচিত নন, তিনি শহীদ হাদির ফুফাতো বোন: ডা. মিতু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

এবার ঢাকা১১ আসনে জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে শরীফ ওসমান হাদির বোন পরিচয় দিয়ে বক্তব্য দেন এক নারী। বিষয়টি ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে। শবনম খাদিজা নামের ওই নারী সমাবেশে নাহিদ ইসলামের পক্ষে ভোট চান। তিনি সত্যিই হাদির বোন কি না, এ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ওই নারী হাদির আপন ফুফাতো বোন বলে দাবি করেছেন এনসিপির ডেপুটি চিফ অরগানাইজার ডা. মাহমুদা মিতু।

গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, ‘আজকে নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় শরিফ ওসমান হাদির বোন বলে যিনি বক্তব্য দিয়েছেন, তিনি আসলে শহীদ হাদির আপন ফুফাতো বোন। ওসমান হাদির বাবার আপন ছোট বোন জনাবা হাসিনা বেগমের সুযোগ্য কন্যা হলেন আজকে বক্তব্য দেওয়া শবনম খাদিজা।

তিনি আরও বলেন, ‘ওসমান হাদির বোন বলে অপরিচিত কাউকে দিয়ে বক্তব্য দেওয়ানোর যে সংবাদ মিডিয়ায় আসছে, তা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর।ঠিকানা জানিয়ে মাহমুদা মিতু বলেন, ‘শবনম খাদিজার বাবা মাওলানা আব্দুর রশিদ ও মা হাসিনা বেগম। তার নানা শফিজ উদ্দিন মুন্সী এবং শরিফ ওসমান বিন হাদির বাবা মরহুম জনাব শরিফ আব্দুল হাদি তার আপন মামা। তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার মধ্য কামবেতপুর।

ডা. মিতু বলেন, আজকের জনসভাস্থলের কাছেই তার বাসা হওয়ায় তিনি ওসমান হাদির বিচারের দাবিতে কিছু কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করলে তখন তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সমাবেশে বক্তব্য দেওয়া নারী অপরিচিত নন, তিনি শহীদ হাদির ফুফাতো বোন: ডা. মিতু

আপডেট সময় ১০:৪৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬