ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতের মাটিতে নামলো রাশিয়ার ৩ সামরিক যুদ্ধবিমান বিদ্যুৎ বিল নিয়ে অশালীন বক্তব্য, আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত ফিলিস্তিনের প্রতি পুনর্সমর্থন ব্যক্ত করলো পাকিস্তান-তুরস্ক কক্সবাজারের ইনানী বনে দেখা মিলল বিরল মেঘলা চিতার, মিলেছে আরও ২১ প্রজাতির বন্যপ্রাণী ছেলেকে কারামুক্তি দেখার তৃষ্ণা রেখেই মারা গেলেন চিন্ময় দাসের মা রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত: সাদিক কায়েম ও সেলিম উদ্দিন চাহিদার চেয়ে সরবরাহ বেশি, সরবরাহ ব্যবস্থার জটিলতায় সার পাচ্ছেন না কৃষক ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে অন্তঃসত্ত্বা নবম শ্রেণির মাদরাসাছাত্রী! রাজধানীর মহাখালীতে টোবাকো ভবনে ভয়াবহ আগুন

পটুয়াখালীর বাউফলে জুলাই অভ্যুত্থানে আহতের বিষপানে আত্মহত্যার চেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • ৫৩৩ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ রেজাউল (২৫) নামের এক যুবক পরিবারের সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন।

বৃহস্পতিবার (০৮মে) উপজেলার ওলিপুরা বাজার মসজিদ সংলগ্ন পরিত্যক্ত গাছের ওপরে অচেতন অবস্থায় পরে ছিলেন তিনি৷ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন৷ প্রথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন চিকিৎসক। রেজাউলের পকেট থেকে একটি ইদুর মারার ওষুধ উদ্ধার করা হয়েছে।

গত ২১জুলাই ঢাকার যাত্রাবাড়ীতে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। গত সপ্তাহে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেলে চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং তার শরীর থেকে একাধিক ছররা গুলি বের করা হয়। আর্থিক অনটন সংক্রান্ত বিষয় নিয়ে মা-বাবার ওপরে অভিমান করে বিষপান করেছেন বলে স্বীকার করেছেন ভুক্তভোগী।

ভাড়ি কাজ করতে নিষেধ থাকা, নিয়মিত কিস্তির চাপ এবং গর্ভবতী স্ত্রী ও নিজের চিকিৎসা, সব মিলিয়ে টাকা পয়সা সংকটে দিন কাটাচ্ছেন বলে জানান রেজাউল, তাই বাবা-মায়ের কাছে টাকা চাইলেও তারা সাহায্য করেন না। তাই বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নুরজাহান বলেন, কিছু লোক তাকে এনে হাসপাতালে ভর্তি করেন। তার মুখ দিয়ে লালা বেরোচ্ছিলো। আমরা তাকে স্টমাক পরিষ্কার করেছি এবং প্রাথমিক চিকিৎসা দিয়েছি৷ উন্নত চিকিৎসার জন্য সরকারি এম্বুলেন্সে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বাউফল থানার ইইন্সপেক্টর (তদন্ত) মো. আতিকুল ইসলাম।

প্রসঙ্গত, ৪ এপ্রিল আহত রেজাউলের আপন ছোট ভাই রিদয় ইসলাম (১৯) গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন৷

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের মাটিতে নামলো রাশিয়ার ৩ সামরিক যুদ্ধবিমান

পটুয়াখালীর বাউফলে জুলাই অভ্যুত্থানে আহতের বিষপানে আত্মহত্যার চেষ্টা

আপডেট সময় ০৬:১৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫