ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ আগে বলত ‘রাজাকার-যুদ্ধাপরাধী’, এখন বলছে ‘গুপ্ত’: জাহিদুল ইসলাম মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: ডেপুটি স্পিকার অনিয়ম-দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা দেশটাকে খেয়ে ফেলছে: এটিএম আজহার সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়, উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হতে বলল কাতার বিরোধীদলীয় নেতার জন্য হায়াতে তাইয়্যেবার দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে দেড়শ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস কানে শোনে না, কথাও বলতে পারে না তবুও রঙের ভাষায় স্বপ্ন আঁকে সাবা

জুলাই গণঅভ্যুত্থানের কিছু কালপ্রিটের বেইমানির ইতিহাস লিখে যেতে চাই: রিফাত রশিদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ৬৮২ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের পরিচিত মুখ রশিদুল ইসলাম রিফাত ওরফে রিফাত রশিদ। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পেছনে সামনের সারিতে ছিলেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই দলের যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন রিফাত।

তবে জুলাই গণঅভ্যুত্থানের সাফল্য নিয়ে শঙ্কা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন রিফাত রশিদ। বৃহস্পতিবার (৮ মে) ফেসবুকে নিজের আইডিতে এক স্ট্যাটাসে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মন্তব্য করেছেন রিফাত রশিদ। এতে তিনি আন্দোলন ব্যর্থ হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন।

রিফাত রশিদ লিখেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থান যদি ব্যর্থ হয়, তাহলে আমি মরে যাওয়ার আগে এটলিস্ট ওই অল্প কিছু কালপ্রিটের বেইমানির ইতিহাস লিখে যেতে চাই। যারা (অন্তত ওই একজন) ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য জুলাইকে কুক্ষিগত করার নেশায় জুলাইকেই বিক্রি করে দিয়েছেন।’

তবে রিফাত রশিদ কাকে কালপ্রিট বা বেইমান বলেছেন, পোস্টে অবশ্য তা উল্লেখ করেননি। রিফাতের এই পোস্টের কমেন্টে অনেককেই ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে;

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

জুলাই গণঅভ্যুত্থানের কিছু কালপ্রিটের বেইমানির ইতিহাস লিখে যেতে চাই: রিফাত রশিদ

আপডেট সময় ০৩:৩৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫