ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪০:৪৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলে পুনর্গঠন করাই এখন বিএনপি সরকারের নতুন চ্যালেঞ্জ। শনিবার (৯ মে) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আপনারা বড় ধরনের একটি যুদ্ধ শেষ করে এসেছেন। সেই যুদ্ধ ছিল দেশের মানুষকে রক্ষা করা, দেশকে রক্ষা করা এবং গণতন্ত্রকে রক্ষা করা। সেই যুদ্ধে আপনারা জয়ী হয়েছেন। আমরা সরকার গঠন করতে সক্ষম হয়েছি আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে।”রাজনৈতিক বিশ্লেষণ

তিনি আরও বলেন, “আজ আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। আমরা একটি ধ্বংসস্তূপের মধ্যে থেকে সরকারে এসেছি। যেদিকে তাকাবেন সেদিকেই ‘নাই, নাই, নাই’ অবস্থা। এই ধ্বংসস্তূপ থেকে রাষ্ট্র, সরকার ও দলকে পুনর্গঠন করাই এখন মূল কাজ।”

বিএনপি মহাসচিব বলেন, “এই চ্যালেঞ্জ মোকাবিলাই আমাদের মূল লক্ষ্য। আমরা আত্মবিশ্বাসী যে, তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও সুসংগঠিত করে আমরা সামনে এগিয়ে যাব।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “নেতার নেতৃত্ব ও দলের নেতাকর্মীদের আত্মত্যাগ স্মরণ করে আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং জনগণের সঙ্গে সংযোগ আরও জোরদার করতে হবে।”সরকারী সংবাদ

এ সময় তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এর আগে সকালে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সভায় সভাপতিত্ব করেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এ জেড এম জাহিদ হোসেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

আপডেট সময় ১১:৪০:৪৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬