ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে এনসিপি’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫২:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপ-প্রধান সারোয়ার তুষার বলেছেন, গণভোটের রায় সরকারকে মেনে নিতেই হবে, এ বিষয়ে কোনো ধরনের তালবাহানা চলবে না। সরকার চাইলেও এটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

শনিবার ( ৯ মে ) বিকেলে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে গণভোটের রায় বাস্তবায়ন বিষয়ক সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অতীতেও আন্দোলন হয়েছে। বিএনপির বিরুদ্ধে ২৫ মাস আন্দোলনের পর তারা নির্বাচন দিতে বাধ্য হয়েছিল। আবার আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করার পর প্রায় এক দশক ধরে আন্দোলন হয়েছে। বর্তমান সরকার যদি মনে করে বাস্তবায়ন না করেও পার পেয়ে যাবে, তাহলে বিষয়টি মোটেও সেরকম নয়।

সারোয়ার তুষার আরও বলেন, আমরা এখনই রাজপথে যেতে চাচ্ছি না। সভা-সেমিনারের মাধ্যমে সংগঠনকে প্রস্তুত করছি। মিডিয়ার মাধ্যমে আমাদের বার্তা সারাদেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। জনগণও বলছে, এই রায় আদায় করে নিতেই হবে। ধাপে ধাপে আন্দোলনের মাত্রা বৃদ্ধি পাবে।

তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, সরকার যদি সহজেই রায় মেনে নেয় তাহলে ভালো। আর যদি না নেয়, তাহলে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তাদের বাধ্য করা হবে জনগণের রায় মেনে নিতে।

টাঙ্গাইল জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ কামরুজ্জমান শাওন এর সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও উত্তরাঞ্চলের ডেপুটি মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, টাঙ্গাইল জেলা এনসিপির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেলসহ প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে এনসিপি’

আপডেট সময় ১১:৫২:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬