ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় ছেলের শাবলের আঘাতে মায়ের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

নেত্রকোণা সদর উপজেলায় ভাত দিতে দেরি হওয়ায় মানসিক বিকারগস্ত ছেলের শাবলের আঘাতে আবুনি রাজভর ওরফে রুকশি (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার চল্লিশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুনি রাজভর ওই এলাকার বাসিন্দা শ্যামলাল রাজভরের স্ত্রী। এ ঘটনায় তার ছেলে শ্যামল রাজভরকে (২৪) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চল্লিশা ইউনিয়ন পরিষদের বিপরীত পাশে মগরা নদীর তীরে একটি টিনশেড ঘরে বসবাস করতেন আবুনি রাজভর। তার ছেলে শ্যামল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে শ্যামল মায়ের কাছে ভাত খেতে চান। এ সময় তার মা কিছুক্ষণ অপেক্ষা করতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে ঘরে থাকা একটি লোহার শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে আবুনি রাজভর গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে শ্যামল ঘর থেকে বের হয়ে ইউনিয়ন পরিষদের পাশের দোকানে চা খেতে গেলে স্থানীয়রা তার শরীরে রক্ত দেখে সন্দেহ করে। এরপর ঘরে এসে দেখে তার মায়ের মরদেহ পরে আছে। পরে এলাকাবাসী অভিযুক্ত শ্যামলকে আটক করে পুলিশে খবর দেয় এবং পুলিশ এসে তাকে আটক করে আর মরদেহ উদ্ধার করে।

নেত্রকোণা মডেল থানার ওসি মো. মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সরকার বলেন, ‘এলাকার লোকজন বলছে ছেলেটা মানসিক বিকারগ্রস্ত। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলেকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেত্রকোণায় ছেলের শাবলের আঘাতে মায়ের মৃত্যু

আপডেট সময় ০৯:০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬