ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির শিশুকে বলাৎকার করে মাদরাসাশিক্ষক বললেন, ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ তারেক রহমানের পাঙ্খা গজাইছে, সব পাঙ্খা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী যে মঞ্চে প্রধানমন্ত্রীকে লাল কার্ড ধরিয়ে দিতে চান পাটওয়ারী, সেই মঞ্চে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর বাবাকে হারিয়েও থামেনি জীবন, রাতের ডিউটি শেষে সকালে এইচএসসি পরীক্ষা দিলেন ইকন মেয়েটা যে অরক্ষিত হলো, এই দায়ভার কে নেবে: মনিরা শারমিন

‘স্পেনকে পরাজিত করে চমক সৃষ্টি করতে পারে বেলজিয়াম’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

বিশ্বকাপের সেমিতে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে স্পেন-বেলজিয়াম। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সোফাই স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় ১১ জুলাই (শনিবার) রাত ১টায় অনুষ্ঠিত হবে।

স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে বেলজিয়ামের তারকা গোলরক্ষক থিবো কোর্তোয়া বলেছেন, ফর্মে ফিরা বেলজিয়াম বিশ্বকাপে চমক সৃষ্টি করে কোয়ার্টার-ফাইনালে স্পেনকে পরাজিত করতে পারে। খবর রয়টার্স

বুধবার অনুশীলনের আগে সাংবাদিকদের কোর্তোয়া বলেন, ‘আমাদের দলের প্রত্যেকেই জানে যে এটা সম্ভব। আমি মনে করি আমাদের একটি শক্তিশালী দল রয়েছে, যার গুণাবলী স্পেনকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে।’

গ্রুপ পর্বে বেলজিয়ামের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। মিসর ও ইরানের বিপক্ষে ড্র করার পর শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে তারা শেষ পর্যন্ত গ্রুপের শীর্ষে থেকে পরের পর্বে ওঠে।

এরপর শেষ ষোলোয় সেনেগালের বিপক্ষে কঠিন লড়াইয়ে জয় পায় রেড ডেভিলসরা।কোর্তোয়া বলেন, ‘অনেকে আমাদের পারফরম্যান্সে কিছুটা হতাশ হয়েছিল, কিন্তু আমরা সেই ধারণা বদলে দিয়েছি।

আমরা ধীরে ধীরে আরো ভালো খেলছি। অবশ্যই স্পেনই ফেভারিট। বল দখলে তারা অসাধারণ, আর বল হারালেই খুব দ্রুত প্রেসিং শুরু করে। মূল বিষয় হলো, তাদের রক্ষণভাগের পেছনে তৈরি হওয়া ফাঁকা জায়গা কত দ্রুত কাজে লাগানো যায় সেই চেষ্টাই করতে হবে।’

সোমবার পর্তুগালের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে বদলি খেলোয়াড় মিকেল মেরিনো ৯১তম মিনিটে গোল করে স্পেনকে ১-০ ব্যবধানে জয় এনে দেন।

কোর্তোয়া আরো বলেন, ‘আমার মনে হয় পর্তুগালের বিপক্ষে করা গোলটি স্পেনের শক্তিরই প্রমাণ। আমরা জানি, একেক পরিস্থিতিতে লামিন ইয়ামাল অবিশ্বাস্য প্রতিভাবান। সে খুব দ্রুতগতির, চটপটে এবং প্রয়োজনে একাই দুইজন খেলোয়াড়কে কাটিয়ে উঠতে পারে।’

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে বিবেচিত কোর্তোয়া স্পেনের শক্তি সম্পর্কে খুব ভালোভাবেই জানেন, কারণ তিনি অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘদিন খেলেছেন।

তিনি বলেন, ‘আমি ১১ বছর ধরে স্পেনে বসবাস করছি, যা অনেক দীর্ঘ সময়। সেখানে জীবনযাত্রার গতি কিছুটা দেরিতে চলে, আর আবহাওয়াও অনেক ভালো। কিন্তু শেষ পর্যন্ত আমি একজন বেলজিয়ানই। তবে স্পেন আমার দ্বিতীয় বাড়ি এবং সম্ভবত খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পরও আমি সেখানেই থাকব।’

আমার দুটি সন্তানও আছে, যারা স্বাভাবিকভাবেই বেলজিয়ামের চেয়ে বেশি স্প্যানিশ। কিন্তু দিনের শেষে আগামীকালের ম্যাচটি শুধুই বেলজিয়ামের জন্য বলে যোগ করেন এই তারকা গোলরক্ষক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘স্পেনকে পরাজিত করে চমক সৃষ্টি করতে পারে বেলজিয়াম’

আপডেট সময় ১১:২৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬