ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুতের বদলে জনগণের হাতে হারিকেন ধরিয়েছে বিএনপি: হাসনাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সীমান্ত সুরক্ষাসহ বিভিন্ন দাবিতে ফেনীর সোনাগাজী থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে সোনাগাজীতে আয়োজিত পথসভার মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “বিএনপি সরকার বিদ্যুতের বদলে মানুষের হাতে হারিকেন আর মোমবাতি তুলে দিয়েছে। আগে যারা ধানক্ষেতে কাজ করতেন বা ঢাকায় রিকশা চালাতেন, তারা এখন প্রাডো গাড়িতে চলাফেরা করেন। অল্প সময়ে কীভাবে তারা এত সম্পদের মালিক হয়েছেন, সেই প্রশ্ন তাদের নিজেদেরই করা উচিত।”

তিনি আরও বলেন, “এসি গাড়ি ও এসি কক্ষে বসে সাধারণ মানুষের কষ্ট বোঝা যায় না। স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা এখন মাদকের হাটে পরিণত হয়েছে। আমরা দুর্নীতিবাজ রাজনীতিবিদদের জন্য রাজনীতিকে কঠিন করে তুলতে এসেছি।”

পথসভার আগে হাসনাত আব্দুল্লাহ সোনাগাজী সদর ইউনিয়নের জুলাই শহীদ বোরহানের কবর জিয়ারত করেন। পরে তিনি সোনাগাজী পৌর শহরে পদযাত্রায় অংশ নেন।

সোনাগাজী উপজেলা এনসিপির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ ও নিজাম উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব আবু বাকের মজুমদার, কেন্দ্রীয় সদস্য মহিউদ্দিন রনি এবং জেলা পর্যায়ের নেতারা।

এদিকে পথসভা চলাকালে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে হাসনাত আব্দুল্লাহর উপস্থিতিতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটে। এতে অনুষ্ঠানস্থলে সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও কেন্দ্রীয় নেতারা বক্তব্য শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কর্মসূচি স্বাভাবিকভাবে সম্পন্ন হয়।

তবে সমাবেশ শেষ হওয়ার পর কেন্দ্রীয় নেতারা স্থান ত্যাগ করলে উপজেলা পর্যায়ের কয়েকজন নেতাকর্মীর মধ্যে আবারও কয়েক দফা হাতাহাতির ঘটনা ঘটে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিদ্যুতের বদলে জনগণের হাতে হারিকেন ধরিয়েছে বিএনপি: হাসনাত

আপডেট সময় ১১:২০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬