ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী বাড়ির মালিককে কুপিয়ে ৯ টুকরো করল ভাড়াটিয়া, উদ্ধার হয়নি পা ও মাথা গাজীপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের সড়ক অব/রোধ করে বি’ক্ষো’ভ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির ২ মনোনয়নপত্র সংগ্রহ জুলাই যাদুঘর থেকে ফেলানীর চি’হ্ন সরিয়ে ফেলা ব্যক্তিদের উ’দ্দে’শ্য অ’শু’ভ কানাডা থেকে হাজারো ভারতীয় নাগরিক বহিষ্কার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন এনসিপি নেতা সারজিস আলম হাসিনার সংবাদ সম্মেলনের উপস্থাপক অরিনকে নিয়ে সাতক্ষীরায় সমালোচনার ঝড় ভারতে ব্যাপকভাবে বাড়ছে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা, ৩ মাসে নিহত ২৫

হাসিনার সংবাদ সম্মেলনের উপস্থাপক অরিনকে নিয়ে সাতক্ষীরায় সমালোচনার ঝড়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৬:০২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ভারতে অবস্থানরত শেখ হাসিনার সাম্প্রতিক ভার্চ্যুয়াল বক্তব্যকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা-সমালোচনা। আর এই আয়োজনের উপস্থাপক হিসেবে সামনে আসা সাতক্ষীরার ২৫ বছর বয়সী তরুণ আবু ওবাইদাহ অরিনকে নিয়েও এলাকায় তৈরি হয়েছে কৌতূহল।

গত ৫ আগস্ট নয়াদিল্লি থেকে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্যের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্বে ছিলেন সাতক্ষীরার এই তরুণ। তার পরিচয় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে শুরু হয় নানা আলোচনা।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, অরিনের বাড়ি সাতক্ষীরা শহরের মুনজিতপুর লিচুতলা এলাকায়, সাতক্ষীরা সদর থানার কাছেই। লেখাপড়ার কারণে তিনি ভারতে অবস্থান করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

অরিনের এক প্রতিবেশী জানান, দীর্ঘদিন ধরে তাকে এলাকায় দেখা যায় না। শেখ হাসিনা সরকারের পতনের আগে শেষবার তাকে দেখেছিলেন। এরপর আর তার সঙ্গে দেখা হয়নি। তবে তার বাবা-মা এখনো বাড়িতেই থাকেন।

অরিনের বাবা আবু সোয়েব এবেল জানান, তার ছেলে রাজনীতি করে—এমন কোনো তথ্য তার জানা নেই। আগে কখনো তাকে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িতও দেখেননি। তবে গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে তিনি জানতে পেরেছেন, শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্যের অনুষ্ঠানে তার ছেলে উপস্থাপকের দায়িত্ব পালন করেছে।

এদিকে স্থানীয় পর্যায়ে অরিনের পারিবারিক ও রাজনৈতিক যোগাযোগ নিয়েও নানা আলোচনা রয়েছে। তবে এসব বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে নিশ্চিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, এত আলোচিত একটি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার পরও অরিন সম্পর্কে স্থানীয় পুলিশের কাছে আগে থেকে কোনো তথ্য ছিল না বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম জানান, বিষয়টি সম্পর্কে তারা আগে অবগত ছিলেন না। অরিন সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।

সব মিলিয়ে শেখ হাসিনার ওই ভার্চ্যুয়াল বক্তব্যের আয়োজনের নেপথ্যে সাতক্ষীরার এই তরুণের ভূমিকা কী ছিল, কীভাবে তিনি অনুষ্ঠানের উপস্থাপক হলেন এবং তার সঙ্গে সংশ্লিষ্টদের যোগাযোগের বিষয়টি এখন স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রে রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার

হাসিনার সংবাদ সম্মেলনের উপস্থাপক অরিনকে নিয়ে সাতক্ষীরায় সমালোচনার ঝড়

আপডেট সময় ০১:৪৬:০২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬