ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের সিভিল সার্জনকে বদলি , দুই ঘণ্টায় সিদ্ধান্ত প্রত্যাহার স্বাস্থ্যমন্ত্রীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে র‍্যাবিস ভ্যাকসিন ও নরমাল স্যালাইন না পাওয়ায় জেলার সিভিল সার্জনকে বদলির নির্দেশ দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে প্রায় দুই ঘণ্টা পরই সেই সিদ্ধান্ত থেকে সরে এসে সিভিল সার্জনকে ক্ষমা করার কথা জানিয়েছেন তিনি।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার সময় তিনি ওষুধের মজুত ও চিকিৎসাসেবার বিষয়ে খোঁজ নেন।

এ সময় তাকে জানানো হয়, প্রায় এক মাস ধরে হাসপাতালে র‍্যাবিস ভ্যাকসিন ও নরমাল স্যালাইন নেই। বিষয়টি জানার পর হাসপাতাল থেকেই মন্ত্রণালয়ে ফোন করে চাঁদপুরের সিভিল সার্জনকে উত্তরবঙ্গের কোনো জেলায় বদলির নির্দেশ দেন মন্ত্রী।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে র‍্যাবিস ভ্যাকসিনের সংকট নিয়ে ভুল-বোঝাবুঝির বিষয়টি তুলে ধরা হলে আগের সিদ্ধান্ত থেকে সরে আসেন স্বাস্থ্যমন্ত্রী।

একই সঙ্গে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীনকে ক্ষমা করার কথা জানান তিনি।

সিভিল সার্জন বলেন, হাইমচর হাসপাতালে র‍্যাবিসের টিকা শেষ হয়ে যাওয়ায় স্বাস্থ্যমন্ত্রী ক্ষুব্ধ হয়েছিলেন। ফলে সকালে দেওয়া বদলির নির্দেশ দুপুরের বৈঠকেই প্রত্যাহার করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরের সিভিল সার্জনকে বদলি , দুই ঘণ্টায় সিদ্ধান্ত প্রত্যাহার স্বাস্থ্যমন্ত্রীর

আপডেট সময় ০৪:৩৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬