ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকার পতন চাই না, আমরা চাই সরকার যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে: মামুনুল অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলে ব্যাকুল: মুক্তিযুদ্ধ মন্ত্রী সম্পত্তি ভাগের পর মায়ের ঠাঁই হলো জরাজীর্ণ ঘরে, পায়ে শিকল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রয়াত প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ, তোপের মুখে পুলিশি পাহারায় স্কুল ছাড়লেন প্রধান শিক্ষক দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী শিশু হত্যা মামলায় জামিনে বেরিয়ে গৃহকর্ত্রীকে খুন, কে এই লাইলী অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে বাধা, ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার ‘মাইন’ ঘিরে ৩৬ ঘণ্টা ধরে আতঙ্ক, দেখা নেই নিষ্ক্রিয়কারী দলের যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ পাইলট

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রয়াত প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৯:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রয়াত সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় বাড়ির গেটের কাচের জানালা, সিসিটিভি ক্যামেরা ও বৈদ্যুতিক বাতি ভাঙচুর করা হয়।

রবিবার (৯ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে গুরুদাসপুর পৌরসভার কাচারীপাড়া মহল্লায় অবস্থিত আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলে করে একদল লোক বাড়িটির সামনে আসে। এ সময় তারা বাড়ির গেটে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে বাড়ির ভেতরেও ইটপাটকেল ছোড়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে শনিবার গভীর রাতে নাশকতার মামলায় কারাগারে থাকা গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ ফকিরের বাড়িতে লুটপাটের অভিযোগ ওঠে। পরিবারের দাবি, দুর্বৃত্তরা বাড়ি থেকে প্রায় সাত ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা, এবং নগদ দেড় লাখ টাকা নিয়ে গেছে।

এ বিষয়ে গুরুদাসপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হাসান বলেন, ‘একটি মিছিল নিয়ে যাওয়ার পথে হামলার চেষ্টার মতো ঘটনা ঘটেছে—এমন কথা শুনেছি।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকার পতন চাই না, আমরা চাই সরকার যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে: মামুনুল

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রয়াত প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর

আপডেট সময় ১১:৪৯:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬