বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আগামী ২৭ ও ২৮ অক্টোবর এসব কর্মসূচি পালন করা হবে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৭ অক্টোবর (সোমবার) সকাল ১১টায় রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে।
এদিন দেশের বিভিন্ন জেলা ও মহানগরে যুবদলের উদ্যোগে র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

পরদিন ২৮ অক্টোবর (মঙ্গলবার) উপজেলা, থানা ও ওয়ার্ড ইউনিট পর্যায়ে আলোচনা সভা, র্যালি, রক্তদান কর্মসূচি, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ ও খাদ্য বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমের আয়োজন করবে সংগঠনটি।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. মুনির হোসেনের যৌথ স্বাক্ষরে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

