ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক ২৫ মার্চের আগে মুজিব বাহিনী গণহত্যা চালিয়েছিল: চট্টগ্রাম জামায়াত আমির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় দিবসের রাতে বীর মুক্তিযোদ্ধার কবর পোড়াল দুর্বৃত্তরা মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের ৯০ শতাংশই কল্পকাহিনী: আমির হামজা বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি: নাহিদ চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি ফয়সাল আমার কাছে অনেক রাতে আসতেন, সকালে চলে যেতেন: রিমান্ডে স্ত্রী সামিয়া চব্বিশের আন্দোলনকারীরাও মুক্তিযোদ্ধা: উপদেষ্টা শারমীন

খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ: নুরুল হক নুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

দেশের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে খালেদা জিয়ার আপসহীন ভূমিকা ও দেশের মানুষের জন্য তার ত্যাগ-তিতিক্ষার কথা উল্লেখ করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, খালেদা জিয়া যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেসব আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ।

শনিবার (৮ নভেম্বর) বিকালে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, “খালেদা জিয়ার পাশাপাশি জাতীয় নেতৃত্বের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে জামায়াতের আমির, ইসলামী আন্দোলনের পীর সাহেবসহ যারা গণঅভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রীয় সংস্কার আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন এবং বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখছেন—সেসব জাতীয় নেতার এলাকায় প্রার্থী না দিয়ে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করা উচিত অন্যান্য রাজনৈতিক দলের।”

‘গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ বিনির্মাণে’ শীর্ষক এ গণসমাবেশে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শহীদুল ইসলাম ফাহিম, হানিফ খান সজিব, মাসুদ মোন্নাফ, সোহাগ হোসেন প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক

খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ: নুরুল হক নুর

আপডেট সময় ০৯:০৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫