ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভেঙে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা এখন কী করবেন দুবাই থেকে গ্রেপ্তার মূল আসামি আরিফ বরিশালে নারী শিক্ষার্থীকে হত্যা, মূল আসামি মাইনুল গ্রেপ্তার বিয়ের ১০ বছর পর একসঙ্গে সাত সন্তানের জন্ম, বাঁচল না কেউ মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দিপালীর মরদেহ দেশে পৌঁছেছে জামায়াত আমিরের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের বৈঠক মায়ের কাছে স্মার্ট ফোনের আবদার, টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা বিদ্যালয়ে সিনিয়রকে ‘তুই’ সম্বোধন করায় মাথা ফাটলো দুই শিক্ষার্থীর হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন ‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

নিবন্ধনের দাবিতে অনশনে ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে’ আমজনতার দলের তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২৬:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) ফটকের সামনে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। ইতোমধ্যে তাঁর অনশনের ১৩১ ঘণ্টা অতিক্রম হয়েছে। এ অবস্থায় তিনি এখন ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে’ রয়েছেন বলে জানিয়েছে দলটি।

রোববার (৯ নভেম্বর) বিকালে এক বিবৃতিতে আমজনতার দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ বলেন, “তারেক রহমানের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তিনি এখন জীবন-মৃত্যুর লড়াই করছেন। নির্বাচন কমিশনকে অবিলম্বে আমাদের দলের নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত করে তাঁর জীবন রক্ষায় ভূমিকা নিতে হবে।”

গত ৪ নভেম্বর বিকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান ফটকে অনশনে রয়েছেন তারেক রহমান। এ সময় বিএনপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ তাঁর প্রতি সংহতি জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, “তারেক রহমান দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এক সংগ্রামী ও সাহসী তরুণ নেতার প্রতীক। ২৪-এর গণ-অভ্যুত্থান, ১৮-এর কোটা আন্দোলনসহ প্রতিটি গণসংগ্রামে তিনি অগ্রভাগে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। তাঁর সঙ্গে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এর পূর্ণ দায়ভার নিতে হবে নির্বাচন কমিশনকে।”

দলটির দাবি, অনশনের ১৩১ ঘণ্টা পেরিয়ে গেলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নিবন্ধনের ন্যায্য দাবিতে কমিশনের এই নীরবতা জনগণের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভেঙে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা এখন কী করবেন

নিবন্ধনের দাবিতে অনশনে ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে’ আমজনতার দলের তারেক রহমান

আপডেট সময় ০৮:২৬:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫