ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রেমিকাকে ভিডিও কলে রেখে কলেজছাত্রের আত্মহত্যা এবারও হাত মেলাননি বাংলাদেশ-ভারতের অধিনায়কেরা ফুটবল খেলা হারাম নাকি জায়েজ—জানালেন ডা. জাকির নায়েক সর্বোচ্চ যাকাত সংগ্রহে প্রথম হয়েছেন ঢাকা জেলা প্রশাসক বিশ্বকাপের মাঝেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ফ্রান্সের ফুটবলার জ্বলছে রাশিয়া, হাতছাড়া হলো দখলে থাকা গুরুত্বপূর্ণ অঞ্চল তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে অভিযুক্ত যুবক নিহত ১ টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আবদুল্লাহ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির ৩ বিচারক অভিনেত্রী কৃষি থাপান্ডার ফ্ল্যাট থেকে ব্যবসায়ী যুবকের মরদেহ উদ্ধার

ফের টি-টোয়েন্টির অধিনায়ক হচ্ছেন শান্ত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৩৯২ বার পড়া হয়েছে

দল গঠনে সবার আগে মাঠে নামার গুঞ্জন ছিল নতুন মালিকানায় আসা রাজশাহী ফ্র্যাঞ্চাইজি ‘রাজশাহী ওয়ারিয়র্স’ নিয়ে। তবে সেই গুঞ্জনে পানি ঢেলেছিলেন আলোচনায় থাকা তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম— জানিয়েছিলেন, তার সঙ্গে কোনো আলোচনা হয়নি।

শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তানজিদ হাসান তামিমই হলেন রাজশাহী ওয়ারিয়র্সের প্রথম সাইনিং। রোববার (৯ নভেম্বর) আনুষ্ঠানিক সাইনিং অনুষ্ঠানের মাধ্যমে তামিমের সঙ্গে চুক্তি করে ফ্র্যাঞ্চাইজিটি।

একই অনুষ্ঠানে রাজশাহী ওয়ারিয়র্স ঘোষণা দেয় তাদের প্রধান কোচের নাম— সাবেক অনূর্ধ্ব–১৯ দলের কোচ হান্নান সরকার।

এরপর কোচ হান্নান সরকার নিজেই ফেসবুকে জানালেন আরও বড় খবর—
রাজশাহীর দ্বিতীয় সাইনিং হলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি লিখেছেন,

“তানজিদ তামিমই শুধু নয়, নাজমুল হোসেন শান্তও এবার খেলবে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। ব্যক্তিগতভাবে শান্তকে আমার দলে পেয়ে আমি খুব খুশি। আমি জানি ওর সামর্থ্য সম্পর্কে। খারাপ সময়ও আসবে, কিন্তু শান্ত যেন রাজশাহীর হয়ে প্রতিটি মুহূর্ত উপভোগ করে, এটাই চাওয়া।”

আগেই জানা গিয়েছিল, রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়কের দায়িত্বও দেওয়া হবে নাজমুল হোসেন শান্তকে।

এদিকে দলটি ইতোমধ্যে বিদেশি ক্রিকেটার নিয়েও আলোচনা শুরু করেছে। পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান-এর সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত, পাশাপাশি একজন শ্রীলঙ্কান ক্রিকেটারের সঙ্গেও আলোচনায় রয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

বিপিএলের আগামী পাঁচ আসরের জন্য দল পেয়েছে রংপুর, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী। রাজশাহীর মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ। শুরুতে ‘রাজশাহী স্টার্স’ নামে খেলার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির নাম চূড়ান্ত হয়েছে ‘রাজশাহী ওয়ারিয়র্স’।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রেমিকাকে ভিডিও কলে রেখে কলেজছাত্রের আত্মহত্যা

ফের টি-টোয়েন্টির অধিনায়ক হচ্ছেন শান্ত

আপডেট সময় ১০:০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫