ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না, সাফ জানিয়েছে অস্ট্রেলিয়া সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহস থাকলে ট্রাম্প পারস্য উপসাগরে জাহাজ পাঠিয়ে দেখাক: আইআরজিসি যুদ্ধের ভালো খবর দেখাও, নয়তো লাইসেন্স বাতিল: ট্রাম্প প্রশাসনের হুমকি শক্তিশালী ‘সেজিল’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ইরান ইরান যুদ্ধে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ অন্ধকার: ট্রাম্প দুবাই ও দোহা’র কিছু জায়গা থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলল ইরান জাপানের মিতসুইয়ের সঙ্গে কৌশলগত অংশীদারত্বে স্বপ্ন

সুষ্ঠু নির্বাচন হলে ভূমিধস জয় পাবে বিএনপি: মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

এবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে অনেক উদ্বেগ ছিলো, তা কাটিয়ে এখন পর্যন্ত পরিবেশ ভালো। সুষ্ঠু নির্বাচন হলে ভূমিধস বিজয় পাবে দল। বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে প্রথম দিকে কিছু ঘটনা ঘটেছে। পরে সবাই সংযত হয়েছেন, এখন ভালো। বিএনপি সব নির্বাচনকে গুরুত্ব দেয় এবং সেভাবে আমরা প্রচারণা চালিয়েছি। নির্বাচন নিয়ে অনেক উদ্বেগ ছিলো তা কাটিয়ে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো। সুষ্ঠু নির্বাচন হলে ভূমিধস বিজয় পাবে দল। আমাদের লক্ষ্য গণতান্ত্রিক উত্তরণ, এ নির্বাচন গণতান্ত্রিক পরিবেশে যাওয়ার দুয়ারএ কথা জানিয়ে তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো সতর্কতার সাথে কাজ করছে। আশাবাদি, নির্বাচন ভালো হবে।

দলগতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখছি না। তবে ১৫ বছর এতো কারচুপি হয়েছে, কিছুটা উদ্বেগ থেকেই যায়। কার্যকরভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে বলে মনে হয় না, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না বলেও জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক মত থাকতে পারে কিন্তু তারা নিয়ম মেনে দায়িত্ব পালন করবেনে এমনটা আশা রয়েছে।

নতুন দল আত্মপ্রকাশ করলে আওয়াজ বেশি হয় এবং জামায়াত কৌশলী দল, নানা কৌশলে মানুষকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করে বলেও অভিমত প্রকাশ করেন তিনি। যতোটা না ঘটনা ঘটে গণমাধ্যম তার চেয়েও বেশি ঘটিয়ে দেয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি

সুষ্ঠু নির্বাচন হলে ভূমিধস জয় পাবে বিএনপি: মির্জা ফখরুল

আপডেট সময় ০১:২৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬