ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার দাবি কঙ্গনার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৭:২১ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • ৪৮৫ বার পড়া হয়েছে

ফের পাকিস্তান-বিরোধী মন্তব্য করে বিতর্কের মুখে বলিউড অভিনেত্রী ও সদ্য নির্বাচিত বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে ইনস্টাগ্রাম স্টোরিতে পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদীতে ভরা জঘন্য দেশ’ বলে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। 

একইসঙ্গে কঙ্গনার দাবি, পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা উচিত।

কঙ্গনা লিখেছেন, ‘তেলাপোকা কোথাকার। সন্ত্রাসবাদীতে ভরা ধূর্ত এবং জঘন্য দেশ… এটিকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা উচিত।’

সম্প্রতি একাধিক বলিউড অভিনেতা ও নির্মাতা পাকিস্তানের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর প্রতি সমর্থনে নানা পোস্ট করছেন তারা।

অন্যদিকে মাহিরা খান ও ফাওয়াদ খানের মতো পাকিস্তানি অভিনেতারা ভারতের হামলার কড়া সমালোচনা করেছেন। এ ঘটনায় দুই দেশের শোজিঙ্গানেও এক ধরণের শীতল যুদ্ধ শুরু হয়েছে।

এদিকে পাকিস্তানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ঠিক পরদিন শুক্রবার রাতে ভারত ছেড়ে বিদেশে পাড়ি জমান কঙ্গনা রানাউত। রাজনৈতিক কারণে নয়, ব্যক্তিগত প্রয়োজনে তিনি উড়াল দিয়েছেন আমেরিকার উদ্দেশে।

জানা যাচ্ছে, তার আসন্ন হলিউড প্রজেক্ট ‘বি দ্যা এভিল’-এর শ্যুটিংয়ের জন্য নিউইয়র্ক গেছেন অভিনেত্রী। এই হরর ফিল্মে কঙ্গনার পাশাপাশি রয়েছেন হলিউড তারকা টাইলার পোজে ও স্কারলেট রোজ স্ট্যালোন। ছবিটি পরিচালনা করছেন অনুরাগ রুদ্র।

এটাই প্রথম নয়, কঙ্গনা আগেও জাতীয় নিরাপত্তা ও সেনাবাহিনীর পক্ষে বক্তব্য রেখে শিরোনামে এসেছেন। সম্প্রতি তিনি জম্মু ও কাশ্মির প্রসঙ্গে একটি পোস্টে লেখেন, “জম্মু নিশানায় রয়েছে। ভারতীয় এয়ার ডিফেন্স জম্মুতে পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামিয়েছে। সাহস হারাবেন না জম্মু।”

গত এপ্রিলেই কঙ্গনার পরিচালিত ও অভিনীত ‘ইমার্জেন্সি’ ছবিটি মুক্তি পায়, যেখানে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেন। যদিও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে থাকা এই ছবি বক্স অফিস বা ওটিটি প্ল্যাটফর্মে তেমন সাড়া ফেলতে পারেনি। বর্তমানে, ‘বি দ্যা এভিল’ ছাড়া কঙ্গনার হাতে আর কোনও বড় কোনো কাজ নেই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার দাবি কঙ্গনার

আপডেট সময় ০৩:৫৭:২১ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫