ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

মাস্টার্স শেষ সেমিস্টারে চমক দেখালেন রাকসু ভিপি, পেলেন সিজিপিএ ৪-এ ৪

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

এবার মাস্টার্সের শেষ সেমিস্টারে জিপিএ ৪–এর মধ্যে ৪ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ। এর আগের সেমিস্টারের ফলেও চমক দেখিয়েছিলেন এই নেতা।

জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী ছিলেন জাহিদ। স্নাতকোত্তরের তিন সেমিস্টারের ফলাফলে দেখা গেছে, তিনি প্রথমটায় ৩.৯২, দ্বিতীয় সেমিস্টারে ৩.৮৮ এবং তৃতীয় সেমিস্টারে ৪.০০ এর মধ্যে ৪.০০ জিপিএ অর্জন করেছেন। এছাড়া অনার্সে তার ফলাফল ছিল সিজিপিএ ৩.৭৬।

এমন সাফল্যের অনুভূতি জানিয়ে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, প্রথমেই আল্লাহ তাআলার শুকরিয়া। পরিশ্রম তো অবশ্যই আছে, তবে আল্লাহর রহমতটাই কাজে লেগেছে। আলহামদুলিল্লাহ, মাস্টার্সে ভালো ফলাফলের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার একাডেমিক জীবনের পরিসমাপ্তি ঘটল। সবার নিকট দোয়ার আর্জি করছি।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ভবিষ্যতে আমার পেশা হিসেবে টার্গেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা। পাশাপাশি উচ্চতর ডিগ্রি অর্জন করা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান

মাস্টার্স শেষ সেমিস্টারে চমক দেখালেন রাকসু ভিপি, পেলেন সিজিপিএ ৪-এ ৪

আপডেট সময় ১০:৩৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬