ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নারীরা আসতেই ‘কালারফুল’ সংসদ, বললেন স্পিকার আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, ওসি ক্লোজড কী সেই ‘বিশেষ বার্তা’? ইরানে ছুটছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে পুশ ইন ইস্যু আলোচনা হবে বিজিবি-বিএসএফ বৈঠকে: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রী পালাল বন্ধুর সঙ্গে, প্রতিশোধ নিতে সেই বন্ধুর বউকেই বিয়ে নতুন বেতন কাঠামোর সম্ভাবনা, বাজেটে সংরক্ষণ কত কোটি টাকা? জুমার খুতবার মাঝখানে থেমে গেলেন মসজিদে নববীর ইমাম, দিলেন সতর্কবার্তা বিশ্বকাপে নিয়ম না মেনে পতাকা ওড়ালে সর্বোচ্চ জরিমানা ৪ লাখ টাকা! সরকারের ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬টি অপহরণ: টিআইবি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধিতে বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

তাণ্ডব মুক্তির দিনে অপু ও ছেলেকে নিয়ে শপিংয়ে শাকিব খান, ফের এক হচ্ছেন কি?

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ১৭১৪ বার পড়া হয়েছে

যখন দেশের সিনেমাপ্রেমীরা শাকিব খান অভিনীত নতুন সিনেমা তাণ্ডব নিয়ে আলোচনা-সমালোচনায় মেতে উঠেছেন, তখন ঢালিউড সুপারস্টার শাকিব খানকে দেখা গেলো একেবারেই ভিন্ন এক ভূমিকায়—একজন বাবা ও পরিবারের একজন সদস্য হিসেবে সময় কাটাতে। সিনেমা মুক্তির দিনটিতে তিনি ছিলেন প্রেক্ষাগৃহের বাইরে, পরিবারের সঙ্গে।

সামাজিক মাধ্যমে ইতোমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় শাকিব খান, তার ছেলে আব্রাহাম খান জয় ও প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস একসঙ্গে একটি শপিং সেন্টার থেকে বের হচ্ছেন। তিনজনের মুখেই একই রকমের মাস্ক। ভিডিওতে দেখা যায়, জয় একটি ব্যাগ হাতে নিয়ে সামনে হাঁটছে, শাকিব খান দ্রুত গাড়ির সামনের আসনে বসছেন, আর পেছনের আসনে উঠছেন অপু বিশ্বাস। ভক্তদের কেউ ভিডিও করতে শুরু করলে অপু বিশ্বাস হাসিমুখে ঘুরে তাকান, তবে শাকিব খান ছিলেন নীরব এবং দ্রুত গাড়িতে উঠেন।

এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন শুরু হয়েছে—তবে কি আবার এক হচ্ছেন শাকিব-অপু? তাদের পুরনো সম্পর্কের জোড়া লাগার ইঙ্গিত কি দিচ্ছে এই পারিবারিক সময় কাটানো?

ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, শাকিব খান তার দুই ছেলেকেই খুব ভালোবাসেন এবং সন্তানদের সময় দেওয়াকে গুরুত্ব দেন। সূত্রটি আরো জানায়, আজ যদি শাকিব খান অপু বিশ্বাসের সঙ্গে দেখা দেন, কাল হয়তো তাকে দেখা যাবে বুবলীর সঙ্গেও। অর্থাৎ, সন্তানদের জন্য শাকিব তার জীবনে দুজন মা’য়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন।

এর আগেও এমন পারিবারিক দৃশ্য দেখা গেছে। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে শাকিব খান ও অপু বিশ্বাসের একসঙ্গে সময় কাটানোর ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানেও ছিলেন আব্রাহাম খান জয়। অন্যদিকে, বুবলী ও শেহজাদ খান বীরের সঙ্গেও শাকিব খানের সময় কাটানোর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল একাধিকবার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নারীরা আসতেই ‘কালারফুল’ সংসদ, বললেন স্পিকার

তাণ্ডব মুক্তির দিনে অপু ও ছেলেকে নিয়ে শপিংয়ে শাকিব খান, ফের এক হচ্ছেন কি?

আপডেট সময় ০৩:৫৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫