ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিগত ১৮ বছরে লোভ–লালসায় পা দিইনি: তথ্যমন্ত্রী পার্থ স্বৈরাচারের সময়ে বাপেক্সকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী নিজের বি’রুদ্ধে অভি/যোগের প্রমাণ উন্মুক্ত করতে বললেন আসিফ মাহমুদ পে-স্কেল: ৫৩ বছরে ১৩০ থেকে পৌঁছেছে ১ লাখ ৫৬ হাজার বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেওয়ার দাবি নাকচ করল মালয়েশিয়া যুক্তরাষ্ট্রকে ধ্বং’স করতে ইরানকে গোপনে ‘ক্ষেপ/ণা/স্ত্র’ সহায়তা করছে রাশিয়া চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধ/র্ষণ, চার পুলিশ সদস্যের বি’রু’দ্ধে ব্যবস্থা গ্যাস না পেয়ে সিএনজি চালকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান সকলের কাছে দোয়া চেয়েছেন কমলো এলপিজির দাম, সন্ধ্যা থেকেই কার্যকর

‘এবার রেজাল্টও খারাপ, মিষ্টি বিক্রিও কম’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৩৫৯ বার পড়া হয়েছে

আজ দুপুর দুইটাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। তবে এবার রাজধানীর মিষ্টির দোকানগুলোতে সেভাবে বেচা-বিক্রির ধুম নেই। বরং অনেক দোকান ছিল ক্রেতারশূন্য। বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর বেশ কিছু এলাকার মিষ্টির দোকান ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মিষ্টি বিক্রেতারা বলেছেন, বৈরী আবহাওয়া, পাসের হার এবং ভালো রেজাল্টের হার কম হওয়ার কারণে এবার মিষ্টি বেচাকেনায় রেজাল্টের আমেজ পড়েনি। একাধিক মিষ্টি ব্যবসায়ী জানান, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন মিষ্টি বিক্রি সাধারণ সময়ের তুলনায় দুই থেকে আড়াইগুণ বেশি হয়। তবে আজ সেটি হয়নি।

তারা বলেন, বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন পরীক্ষার ফল প্রকাশের দিনও মিষ্টির দোকানে বেচাকিক্রি আগের মতো বাড়ে না। যদিও পয়লা বৈশাখ, পবিত্র ঈদুল ফিতর, এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের দিনগুলোতে সবচেয়ে বেশি মিষ্টি বিক্রি হতো আগে।

এদিকে রামপুরা এলাকায় ফুলকলি ও মধুবন জনপ্রিয় মিষ্টির দোকান। বিকেল সাড়ে তিনটায় এ দুই দোকানে ক্রেতার আনাগোনা চোখে পড়েনি। জানতে চাইলে ফুলকলির ম্যানেজার মোহাম্মদ রনি বলেন, ক্রেতা দেখে বোঝার উপায় নাই যে আজ এসএসসির ফল প্রকাশ হয়েছে। আগেও যেমন টুকটাক বিক্রি হতো, এখনো তেমনই হচ্ছে। রেজাল্টের আমেজ এখন আর মিষ্টির দোকানে পড়ে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিগত ১৮ বছরে লোভ–লালসায় পা দিইনি: তথ্যমন্ত্রী পার্থ

‘এবার রেজাল্টও খারাপ, মিষ্টি বিক্রিও কম’

আপডেট সময় ০৫:২৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫