ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কোন চাঁদাবাজ এলে বেঁধে রাখুন, আমাকে ফোন দিনঃ ব্যবসায়ীদের প্রতি প্রতিমন্ত্রী পুতুল মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর সেনা দীর্ঘ ১৯ ঘণ্টা ধরে পুশ ইনের চেষ্টা, ব্যর্থ হয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ একসঙ্গে র‍্যালি করলেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকরা, বিতরণ হলো খেজুর-সেভেন আপ একটানা ৪১ দিন জামাতে নামাজ পড়ায় ৯ শিশু পেল সাইকেল উপহার ‘খুনিদের সঙ্গে আঁতাত করে আইভীকে মুক্তি দেওয়া হয়েছে’ : পাটওয়ারী আর্জেন্টিনার জার্সি পরলেই অর্ধেক ফি, বিশ্বকাপ উপলক্ষে চিকিৎসকের বিশেষ ঘোষণা জন্মদিনের দিনই ঝুলন্ত মরদেহ, রহস্য ঘনীভূত বিমানবন্দর লোডারের মৃত্যুতে মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি আবারও আ. লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গুলশান হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিবেন জাইমা রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা১৭ সংসদীয় আসনের একটি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার।

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেবেন। এই কেন্দ্রে ভোট দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও। জানা গেছে, তারেক রহমানের সঙ্গে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে কেন্দ্রে ভোট দিতে আসবেন জাইমা রহমান।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে দেশের ২৯৯টি সংসদীয় আসনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একটি আসনে (শেরপুর) বৈধ প্রার্থী মারা যাওয়ায় সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কোন চাঁদাবাজ এলে বেঁধে রাখুন, আমাকে ফোন দিনঃ ব্যবসায়ীদের প্রতি প্রতিমন্ত্রী পুতুল

গুলশান হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিবেন জাইমা রহমান

আপডেট সময় ১০:৫৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬