ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, ব্যবসার টাকা: জেলা জামায়াতের আমিরের অর্ধকোটি টাকার বিষয়ে জুবায়ের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

এবার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা ভিন্নখাতে নেয়ার চক্রান্ত চলছে। এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, তার ব্যবসার টাকা। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে দুপুর ১২টারদিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ আটক করে পুলিশ। সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ৫০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়েছে। টাকা গণনা চলছে।

যদিও আটকের পর বেলাল উদ্দিন একটি ভিডিওতে বলেছেন, টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ। এটি তার ব্যবসার টাকা। বেলাল উদ্দিন কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। 

অপরদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানিয়েছে, বুধবার দুপুর আড়াইটায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার ইরানের রয়েছে: রাশিয়া

এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, ব্যবসার টাকা: জেলা জামায়াতের আমিরের অর্ধকোটি টাকার বিষয়ে জুবায়ের

আপডেট সময় ০২:২৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬