দেশের সাত জেলায়-সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে বন্যা পরিস্থিতি অব্যাহত। তবে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি কমায় পরিস্থিতি আরও অবনতির আশ/ঙ্কা কমেছে।
চারটি নদীর ছয়টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সেখানে পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে এবং ফেনীতে নতুন বন্যার আশ/ঙ্কা রয়েছে।
তিস্তা নদীতে ৪৮ ঘণ্টায় বিপৎসীমা অতিক্রমের ঝুঁকি আছে। তবে গঙ্গা-যমুনার পানি বিপৎসীমার নিচে, যমুনার পানি কমছে। সোমবার থেকে বৃষ্টি কমলে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।

