ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইসরায়েলের পণ্যে নিষেধাজ্ঞায় একজোট যুক্তরাজ্য-ফ্রান্সসহ ১২ দেশ কোমরে শিকল-অঝোরে কাঁদছিল কিশোরী, সিলেটের ভিডিও ছড়িয়ে চাঞ্চল্যের সৃষ্টি  মাত্র চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল রূপপুর প্রকল্পে গভীর রাতে আগুন, ৪৩ ঘণ্টাতেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট মালয়েশিয়ায় কারখানা থেকে ১৫৫ বাংলাদেশিসহ ২৩৪ জন আটক ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে, ব্যবসার খরচও কমবে: অর্থমন্ত্রী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের নিথর দেহ উদ্ধার এবার কুয়েত-বাহরাইনে তেলবাহী জাহাজে হামলার হুমকি ইরানের

ভিন্ন ধর্মে বিয়ে নিয়ে তোপের মুখে আমির খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৫:২০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৪২৭ বার পড়া হয়েছে

তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পর নতুন বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেতা আমির খান। প্রেমিকা গৌরি স্প্র্যাটের সঙ্গে আইনি বিয়ের পর এবার হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের সমালোচনার মুখে পড়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিহারের ফোরবেসগঞ্জে আমিরের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটি। সেখানে তার কুশপুত্তলিকা দাহ করা হয় এবং বিভিন্ন স্লোগান দেওয়া হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, বারবার ভিন্ন ধর্মের—বিশেষ করে হিন্দু—নারীদের বিয়ে করে ‘লাভ জিহাদ’কে উৎসাহিত করছেন এই অভিনেতা।

বজরং দলের নেতা মনোজ সোনি এক বিবৃতিতে আমিরের সমালোচনা করে দাবি করেন, এ ধরনের কর্মকাণ্ড হিন্দু সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র। একই সঙ্গে তিনি অভিনেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালত ও সরকারের প্রতি আহ্বান জানান।

এদিকে, বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত আমির খান বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। ২০০৫ সালে দ্বিতীয়বার বিয়ে করেন পরিচালক কিরণ রাওকে। দুই বিয়েরই বিচ্ছেদ হয়েছে। সম্প্রতি গৌরি স্প্র্যাটের সঙ্গে তার তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসে। এরই মধ্যে অস্ট্রেলিয়া থেকে নতুন সিনেমা ‘সিল্কইয়ারা ৪১’–এর ঘোষণাও দিয়েছেন এই বলিউড তারকা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের পণ্যে নিষেধাজ্ঞায় একজোট যুক্তরাজ্য-ফ্রান্সসহ ১২ দেশ

ভিন্ন ধর্মে বিয়ে নিয়ে তোপের মুখে আমির খান

আপডেট সময় ০২:৩৫:২০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬