ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

ঠাকুরগাঁওয়ের নারীদের জুলাই কন্যা অ্যাওয়ার্ড উৎসর্গ করলেন রিফা ও সোহানি

জুলাই-আগস্টের আন্দোলনে সাহসী নারী হিসেবে ভুমিকা রাখায় জুলাই কন্যা অ্যাওয়ার্ড পেয়েছে ঠাকুরগাঁওয়ের রিফা তামান্না ও সোহানী ইসলাম সমাপ্তি।

আর তারা এই জুলাই কন্যা অ্যাওয়ার্ড ঠাকুরগাঁওয়ের সকল নারী যোদ্ধাদের উৎসর্গ করেছে।

সোহানী ইসলাম সমাপ্তি বলেন, এই অ্যাওয়ার্ড পেয়ে অনেক ভালো লাগছে। জুলাই-আগস্টের আন্দোলন ছিলো নারীদের অদম্য সাহসের প্রমাণ। এই সম্মাননা শুধু আমার নয় এটি ঠাকুরগাঁওয়ের প্রতিটি নারী সংগ্রামী বোনের। আমি আমার এই অ্যাওয়ার্ডটি পুরো ঠাকুরগাঁওয়ের জুলাই কন্যাদের উৎসর্গ করছি। জুলাই আন্দোলনে ঠাকুরগাঁওয়ের নারীদের ভুমিকা অতুলনীয়

রিফা তামান্না বলেন, রাজপথে নারীর ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা নারীরা সামনের সারিতে থেকে ভাইদের উৎসাহ যুগিয়েছি। এই অ্যাওয়ার্ড আমাদের সকলের জয়। এই অ্যাওয়ার্ড ঠাকুরগাঁও এর সকল বাঘিনী কন্যাদের পাওয়া। সবাই ছিলো বলেই আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি। জুলাই সবার। আর এই অ্যাওয়ার্ড ও সবার তাই এটা ঠাকুরগাঁওয়ের বাঘিনী কন্যাদের উৎসর্গ করলাম।

গত শুক্রবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জুলাই কন্যা ফাউন্ডেশনের আয়োজনে জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া ১০০ জন নারী এবং শহীদ পরিবারের সদস্যদের হাতে এ সম্মাননা তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংসদে সারোয়ার আলমগীর: ঋণখেলাপি বলে ছোট করা হয়েছে

ঠাকুরগাঁওয়ের নারীদের জুলাই কন্যা অ্যাওয়ার্ড উৎসর্গ করলেন রিফা ও সোহানি

আপডেট সময় ১২:০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫