ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৪ এসএসসিতে গাজী নজরুলের ‘স্ত্রীর’ রেজাল্ট কী হলো? বাংলাদেশি কৃষককে ফেরত দেওয়ায় ছাড়া পেল দুই ভারতীয় আত্মসমর্পণ করাতে চেয়েছিল, এখন আলোচনার জন্য অনুনয়-বিনয় করছে যুক্তরাষ্ট্র: ইরান আলোচনায় ব্যর্থ হলেই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার আশ্রয় নেয়: ইরান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে ‘১০০% নিয়ন্ত্রণ’ মার্কিন নৌবাহিনীর: ট্রাম্প সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে ‘নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ টাইগারদের জন্য বড় সুখবর, ২০২৭ বিশ্বকাপ সরাসরি খেলবে বাংলাদেশ!

বাংলাদেশি কৃষককে ফেরত দেওয়ায় ছাড়া পেল দুই ভারতীয়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মেহেরপুর সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি কৃষক আব্দুল মান্নানকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফ। একই বৈঠকে স্থানীয় গ্রামবাসীর হাতে আটক দুই ভারতীয় নাগরিককেও ফিরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে সীমান্তের শূন্যরেখায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের পর তিনজনকেই নিজ নিজ দেশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে মঙ্গলবার সকাল ৮টার দিকে মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তের ১২৪/৪-এস নম্বর পিলারের কাছে মরিচখেতে কীটনাশক স্প্রে করার সময় ৭০ বছর বয়সী কৃষক আব্দুল মান্নানকে ধরে নিয়ে যায় বিএসএফ।

আব্দুল মান্নান ইছাখালী মসজিদপাড়ার মৃত নূর বক্সের ছেলে।

এ ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় গ্রামবাসী সীমান্ত এলাকায় অবস্থানরত দুই ভারতীয় নাগরিক শচীন কর্মকার ও নারায়ণ দেবকে আটক করেন। পরে বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ইছাখালী বিজিবি ক্যাম্পের সুবেদার আবু হানিফ। ভারতের পক্ষে ছিলেন নবচন্দ্রপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা।

বৈঠক শেষে আব্দুল মান্নানকে বাংলাদেশে এবং আটক দুই ভারতীয় নাগরিককে ভারতের কাছে হস্তান্তর করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৪

বাংলাদেশি কৃষককে ফেরত দেওয়ায় ছাড়া পেল দুই ভারতীয়

আপডেট সময় ০৪:৪৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬