ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে হাসিনার থেকেও ভয়ংকর হবে: রাশেদ খাঁন বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্ছি: নাছির মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১ নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময় জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন স্পিকার আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত বিনামূল্যে ১০ লিটার মদ না দেয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন!

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৪

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

রাজধানীর মহাখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। ঘটনায় চারজনকে আটক করেছে বনানী থানা পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুর ১টা ২৫ মিনিটের দিকে বনানী থানার মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে প্রায় ৩০ থেকে ৪০ জন ব্যক্তি মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।

পুলিশ স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে। পুলিশের দাবি, আটকের সময় মিছিলকারীরা নাশকতার উদ্দেশ্যে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে বিস্ফোরিত ককটেল জব্দ করা হয়।

আটক চারজন হলেন—মিরপুর সরকারি বাংলা কলেজ শাখা ছাত্রলীগের কর্মী আসলাম মিয়া, আশিকুল ইসলাম, মাহফুজুর রহমান সিয়াম এবং মনির হোসেন।

ডিএমপি জানায়, আটক ব্যক্তিদের মধ্যে একজনকে স্থানীয় জনতা মারধরের পর মহাখালী টার্মিনাল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বনানী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে হাসিনার থেকেও ভয়ংকর হবে: রাশেদ খাঁন

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৪

আপডেট সময় ০৫:১৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬