ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছাড়পোকা দমনে ডাকসুর ব্যয় ৩২ লাখ: এবি জুবায়ের ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৪৭, মৃত্যু নেই ‘লংমার্চের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জামায়াত’: রাশেদ খাঁন ‘একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, তারা তা মেনে নিয়েছে’: আইনমন্ত্রী আসাদুজ্জামান ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা পাভেলের নতুন ভিডিও ভাইরাল, ঘিরে তৈরি হয়েছে নানা গুঞ্জন হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশ গ্রেপ্তার, অনিশ্চয়তায় অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমা ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৪ এআইয়ের অপব্যবহার ঠেকাতে কঠোর পদক্ষেপের কথা ভাবছে সরকার ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষিত শহরের তালিকায় চতুর্থ ভাইরাল অডিওর ঘটনায় সাবেক ওসি রাকিবুলকে ডিবিতে জিজ্ঞাসাবাদ

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধের অভিযোগে ৪৯৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ—ডিএমপি। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪৭টি মামলা করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি ১৩১ জন মিরপুর বিভাগে। এ ছাড়া ওয়ারীতে ৯১, উত্তরা ৫৯, তেজগাঁও ৫১, মতিঝিল ৪৮, গুলশান ৪৫, রমনা ৩৬ এবং লালবাগ বিভাগে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা বিভাগ চারজন এবং সিটিটিসি দুজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে দুটি দেশি পাইপগান, দুটি কার্তুজ, চারটি চার্জারে থাকা ৩৯টি চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এছাড়া ১০ হাজার ২৮৭টি ইয়াবা, ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা ও ৭০ বোতল কফ সিরাপও জব্দ করা হয়েছে।

পুলিশ আরও উদ্ধার করেছে একটি চাকু, কাঁচি, ব্লেডের অংশবিশেষ, পাঁচটি মুঠোফোন, প্রায় ৫ লাখ টাকা নগদ, একটি হাতঘড়ি, ১৫৬টি তাস, একটি ট্রাক, একটি মোটরসাইকেল ও একটি সিপিইউ।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছাড়পোকা দমনে ডাকসুর ব্যয় ৩২ লাখ: এবি জুবায়ের

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭

আপডেট সময় ০৫:৪১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬