ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাইক বাজিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতেই গণপিটুনি খেলেন যুবলীগ কর্মী ‘জাতিসংঘের সমুদ্র আইন মানতে বাধ্য নয় ইরান’ ভোলায় পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি চক্রের ৫ সদস্য আটক শেখ হাসিনাকে দেশে ফেরাতে মধ্যরাতে নেতাকর্মীদের শপথগ্রহণ, ভিডিও ভাইরাল জঙ্গি শব্দটি এখন আর নেই, ওটা রাজনৈতিক হাতিয়ার ছিলো: স্বরাষ্ট্রমন্ত্রী ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন বাংলাদেশ থেকে বিপুল জনশক্তি নেবে জাপান সারাদেশে আগামী ৫ দিন থাকবে কালবৈশাখী ও বজ্রসহ বৃষ্টির দাপট  রূপপুর থেকে ৬০ বছর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ মিলবে মোমবাতির আলোয় পরীক্ষা দিচ্ছেন সাড়ে ৪ হাজার শিক্ষার্থী

জামায়াতের জনসমর্থন নেই, বট বাহিনী দিয়ে সমর্থন পাওয়ার চেষ্টা করেছে: বিএনপি প্রার্থী আমিনুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

এবার রাজধানীর পল্লবীর আহছানিয়া মিশন স্কুলে ভোট দিয়েছেন ঢাকা১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক। এ সময় তার ছেলে ও মেয়ে সঙ্গে ছিলেন। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটে ভোট কেন্দ্রে প্রবেশ করেন তিনি। নিজের ভোট দিয়ে কেন্দ্র পরিদর্শন করেন। পরে আমিনুল হক সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত আমরা বিশ্বাস করি জামায়াতের জনসমর্থন নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বট বাহিনী দ্বারা জনসমর্থন পাওয়ার চেষ্টা করেছে। সাধারণ মানুষের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই।

তিনি বলেন, গতকাল (বুধবার) রাতে জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন কেন্দ্রে টাকা নিয়ে ধরা পড়েছে। অনেকেই কেন্দ্র দখল করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে। জামায়াত বিক্ষিপ্তভাবে ষড়যন্ত্রের মাধ্যমে, প্রোপাগাণ্ডার মাধ্যমে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর দৃঢ়তা ও বিএনপির কর্মীদের সতর্কতায় জামায়াতের ষড়যন্ত্র রুখে দেওয়া গেছে বলে জানান তিনি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, এখন পর্যন্ত ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে। মানুষ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারছে। আশা করি আমরা একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবো। আজ ভোটদানের মাধ্যমে জামায়াত রাজাকারদের প্রত্যাখ্যান করবে সাধারণ মানুষ।

শেষ পর্যন্ত ফলাফল যাই হোক মেনে নিবেন কী না জানতে চাইলে আমিনুল হক বলেন, ‘আমরা শতভাগ আশাবাদী। আমরা জনগণের রায়ে আস্থাশীল। জনগণের রায়ে আস্থা রেখে ভবিষ্যৎ পরিকল্পনা সাজাবো।এদিকে সকাল পৌনে ৮টার দিকে ঢাকা১৬ আসনের অন্তর্ভুক্ত মীরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভোটারদের লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিতে দেখা গেছে। সকাল সাড়ে ৯টার দিকে এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রেও ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট দিতে দেখা গেছে। নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে ছিল উৎসবের আমেজ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাইক বাজিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতেই গণপিটুনি খেলেন যুবলীগ কর্মী

জামায়াতের জনসমর্থন নেই, বট বাহিনী দিয়ে সমর্থন পাওয়ার চেষ্টা করেছে: বিএনপি প্রার্থী আমিনুল

আপডেট সময় ১২:১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬