ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাইক বাজিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতেই গণপিটুনি খেলেন যুবলীগ কর্মী ‘জাতিসংঘের সমুদ্র আইন মানতে বাধ্য নয় ইরান’ ভোলায় পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি চক্রের ৫ সদস্য আটক শেখ হাসিনাকে দেশে ফেরাতে মধ্যরাতে নেতাকর্মীদের শপথগ্রহণ, ভিডিও ভাইরাল জঙ্গি শব্দটি এখন আর নেই, ওটা রাজনৈতিক হাতিয়ার ছিলো: স্বরাষ্ট্রমন্ত্রী ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন বাংলাদেশ থেকে বিপুল জনশক্তি নেবে জাপান সারাদেশে আগামী ৫ দিন থাকবে কালবৈশাখী ও বজ্রসহ বৃষ্টির দাপট  রূপপুর থেকে ৬০ বছর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ মিলবে মোমবাতির আলোয় পরীক্ষা দিচ্ছেন সাড়ে ৪ হাজার শিক্ষার্থী

জনগণের যে কোনো রায় জামায়াতে ইসলামী মেনে নেবে: নায়েবে আমির তাহের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

এবার কুমিল্লা১১ (চৌদ্দগ্রাম) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, দুএকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে। সুষ্ঠু ও ষড়যন্ত্রমুক্ত পরিবেশ বজায় থাকলে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি মোহাম্মদ তাহের বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের যে কোনো রায় জামায়াতে ইসলামী মেনে নেবে।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর কুমিল্লার চৌদ্দগ্রামে আলকরা ইউনিয়নে পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন নায়েবে আমির। দুই নাতনিকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে আসেন তিনি। ভোটগ্রহণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. তাহের আরও বলেন, আমরা আশা করছি ৭০ শতাংশ ভোট কাস্ট হবে। সারা দেশ থেকে ভালো খবর পাচ্ছি। সুষ্ঠু নির্বাচন হলে যেকোনো ফলাফল মেনে নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

তাহের আরও বলেন, চৌদ্দগ্রামে ভোটারদের উৎসাহউদ্দীপনা ঈদের চেয়েও বেশি। বিভিন্ন কেন্দ্রে প্রশাসনের পর্যাপ্ত উপস্থিতি রয়েছে। এভাবে নির্বাচন চললে জনগণের প্রত্যাশিত একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে বলে মন্তব্য করে জামায়াতের এই নেতা আরও বলেন, ‘৪টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ। এভাবে ভোটগ্রহণ চলতে থাকলে আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব বলে আশাবাদী।

তিনি সতর্ক করে বলেন, যদি নির্বাচনকে কেন্দ্র করে কোনো গভীর ষড়যন্ত্র হয়, তা দেশের জন্য অকল্যাণকর হবে এবং দেশকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। তবে এখন পর্যন্ত চৌদ্দগ্রামে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে এবং পরিস্থিতি ইতিবাচক। অতীত অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তাহের বলেন, ২০০১ সালে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছিলেন। ২০১৮ সালে জোটভিত্তিক নির্বাচনে অংশ নিলেও প্রতীক সংক্রান্ত জটিলতার কারণে চৌদ্দগ্রামে তিনি প্রবেশ করতে পারেননি এবং সেই নির্বাচনকে তিনি প্রশ্নবিদ্ধ মনে করেন। এবার ২০০১ সালের অভিজ্ঞতার পুনরাবৃত্তি হবে বলে তিনি আশাবাদী। ১১ দলীয় ঐক্যজোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বর্তমান নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের বিজয় হবে বলে আমরা আশা রাখি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাইক বাজিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতেই গণপিটুনি খেলেন যুবলীগ কর্মী

জনগণের যে কোনো রায় জামায়াতে ইসলামী মেনে নেবে: নায়েবে আমির তাহের

আপডেট সময় ০১:৩৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬