ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর সেনা দীর্ঘ ১৯ ঘণ্টা ধরে পুশ ইনের চেষ্টা, ব্যর্থ হয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ একসঙ্গে র‍্যালি করলেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকরা, বিতরণ হলো খেজুর-সেভেন আপ একটানা ৪১ দিন জামাতে নামাজ পড়ায় ৯ শিশু পেল সাইকেল উপহার ‘খুনিদের সঙ্গে আঁতাত করে আইভীকে মুক্তি দেওয়া হয়েছে’ : পাটওয়ারী আর্জেন্টিনার জার্সি পরলেই অর্ধেক ফি, বিশ্বকাপ উপলক্ষে চিকিৎসকের বিশেষ ঘোষণা জন্মদিনের দিনই ঝুলন্ত মরদেহ, রহস্য ঘনীভূত বিমানবন্দর লোডারের মৃত্যুতে মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি আবারও আ. লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী হযরত শাহজালাল বিমানবন্দরে আগুন

ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে জামায়াত আমীর ও বিএনপি প্রার্থীর আলিঙ্গন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

আজ ভোটপ্রদান শেষে নিজ আসনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন প্রার্থীরা। ঢাকা১৫ আসনের আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। একই সময়ে ওই ভোট কেন্দ্রে হাজির হন বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। এ সময় দেখা যায় রাজনৈতিক সৌহার্দ্য। দুজন দুজনকে জড়িয়ে ধরেন।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ভোটকেন্দ্রে দুই নেতা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। ভোটকেন্দ্র থেকে বের হবার পথে সাক্ষাৎ হয় তাদের। এসময় ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা হয়। একে অপরকে জড়িয়ে ধরেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম খান মিল্টন। এ সময় তারা কিছুক্ষণ কথা বলেন এবং একে অপরকে আলিঙ্গন করেন।

ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম খান মিল্টন জামায়াত আমিরকে উদ্দেশ্য করে বলেন, আমরা দুজন ভাই ভাই। যেই জিতি এলাকার মানুষের জন্য একসঙ্গে কাজ করবো। জামায়াত আমীর বলেন, একসঙ্গে সৌহার্দ্য বজায় রেখেই আমরা দেশ গড়বো। দুই প্রার্থীই ভোটগ্রহণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন৷ কুশল বিনিময় ও আলিঙ্গন শেষে চলে যান।

এদিকে ভোটকেন্দ্রে উপস্থিত সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. সাইফ বলেন, আমরা ভোর পাঁচটা থেকে এখানে অবস্থান করছি। সকালে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে ভোটারদের কাছে ভোট চাওয়াকে কেন্দ্র করে তর্কাতর্কি, বাকবিতণ্ডা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর সেনা

ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে জামায়াত আমীর ও বিএনপি প্রার্থীর আলিঙ্গন

আপডেট সময় ১২:৩৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬