ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যতো বেলা গড়াবে ততো আমরা বিজয়ের দ্বারপ্রান্তে এগোতে থাকবো: হাসনাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

এবার কুমিল্লা৪ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যতো বেলা গড়াবে ততো আমরা বিজয়ের দ্বারপ্রান্তে এগোতে থাকবো। বৃহস্পতিবার সকাল ৮টায় দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে এ কথা বলেন ১১ দলীয় জোট প্রার্থী হাসনাত আবদুল্লাহ। 

ভোট দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, এখন পর্যন্ত কোনো ভোট কেন্দ্রে টেকনিক্যাল ও প্রক্রিয়াগত কোনো জটিলতার বিষয়ে খবর আমার কাছে আসেনি। আমরা শঙ্কামুক্ত থাকতে চাই। ভোট একটা উৎসবের হবে। ভোটতো ভয়ের না। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে। যার যাকে ইচ্ছা তাকে ভোট প্রদান করবে। দেবিদ্বারের মানুষের কাছে আহ্বান থাকবে যাকে ইচ্ছা ভোট দেন। ভোটের জন্য ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হোক এটা আমি চাই না।

ভোটকেন্দ্রে প্রবেশের আগে তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। পরে নির্ধারিত কক্ষে ব্যালট পেপার সংগ্রহ করে তিনি ভোট প্রদান করেন। উল্লেখ্য, কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থীতা বাতিল হওয়ায় গণঅধিকার পরিষদের জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছে বিএনপি জোট।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যতো বেলা গড়াবে ততো আমরা বিজয়ের দ্বারপ্রান্তে এগোতে থাকবো: হাসনাত

আপডেট সময় ০২:১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬