ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আগামীকাল যারা ছুটি পাবেন, যারা পাবেন না জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ প্রধানমন্ত্রী শেহবাজের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাড়ল বাসভাড়া জাতিসংঘের ওপর থেকে আস্থা উঠে গেছে: নিউ ইয়র্কে পৌঁছে আরাগচির পোস্ট জনস্বার্থের সব কাজের বিরোধিতা করেছে জামায়াত: রিজভী ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ এসপি মাসুদের শিগগিরই ভেঙে চার ভাগ হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী ২ বছরের মধ্যে সরকারের উদ্যোগে জ্বালানির সংকট থাকবে না: রাশেদ খান জ্বালানি তেলের দাম নিয়ে সমালোচনামূলক পোস্ট, দল থেকে বহিষ্কার জেলা ছাত্রদল নেতা লংমার্চ করা বিরোধী দল কিছু গাড়ির টোল পরিশোধ করেনি: রিজভী

আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি তারেক রহমানের গভীর শোক প্রকাশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ৪৬৭ বার পড়া হয়েছে

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি লেখেন—

“এটা হৃদয়বিদারক যে লন্ডনগামী একটি বিমান বিভিন্ন দেশের ২৪২ জনকে বহন করছিলেন, যা ভারত থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়ে পড়ে।
যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। আসুন, এই শোকের সময়ে আমরা সবাই তাদের পাশে দাঁড়াই এবং আন্তরিক প্রার্থনা ভাগ করে নিই।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই যুক্তরাজ্যের গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি বিধ্বস্ত হয়।

বিমানটিতে থাকা ২৪২ আরোহীর কেউই বেঁচে নেই বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে রয়েছেন—

  • ১৬৯ জন ভারতীয়

  • ৫৩ জন যুক্তরাজ্যের নাগরিক

  • ৭ জন পর্তুগালের নাগরিক

  • ১ জন কানাডীয় নাগরিক

বিমানটিতে ২৩০ জন সাধারণ যাত্রী এবং ১২ জন ক্রু ছিলেন। দুর্ঘটনার কারণ জানতে ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো (AAIB) তদন্ত শুরু করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আগামীকাল যারা ছুটি পাবেন, যারা পাবেন না

আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি তারেক রহমানের গভীর শোক প্রকাশ

আপডেট সময় ০৮:০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫