ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গরীব মানুষের জন্য আদ্-দ্বীন একটা ভরসার জায়গা: ডা. মাহমুদা মিতু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

রাজনৈতিক পরিচয় নয়, একজন গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে নিজের অভিজ্ঞতার আলোকে আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করেছেন ডা. মাহমুদা মিতু।

বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ১১ টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের চিকিৎসাসেবায় প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এর লাইসেন্স বাতিল জনদুর্ভোগ বাড়াবে।

পোস্টে ডা. মাহমুদা মিতু লেখেন, এই লেখাটা রাজনৈতিক কর্মী হিসেবে নয় একজন গাইনি বিষয় অভিজ্ঞ চিকিৎসক হিসেবে। আমি একটা দীর্ঘ সময় চিকিৎসা পেশায় ছিলাম। দীর্ঘদিন বাড্ডায় একটি মা ও শিশু হাস্পাতালে কাজ করেছি। এই দীর্ঘ সময়ে আমাদের মধ্যে একটা কথা প্রচলিত ছিলো যে ,আদ-দ্বীন হাসপাতাল হলো দ্বিতীয় ঢাকা মেডিকেল কলেজ হাস্পাতাল। কথাটা কিন্তু অনেক বড়। তখন আমি রাজনীতি ও করিনা। আদ্ব দীন কার হস্পিটাল ,কে চালায় এসব নিয়ে ধারণাও ছিলো না।

ডা. মিতু আরও লেখেন, শুধু একটা ধারণা ছিলো। রাত বিরেতে যে সমস্যায় যখনই যান গরীব মানুষের জন্য আদ্ব দীন একটা ভরসার জায়গা। একটা প্রাইভেট হস্পিটাল এতো কম খরচে চিকিৎসা দেয় সেটা এই সময়ে ভাবাই অকল্পনীয়। তারচেয়েও বড় কথা ,প্রচুর নরমাল ডেলিভারি হয়। চিকিৎসক নার্সরাও অনেক অভিজ্ঞ। প্রায় সরকারির মতো খরচে চিকিৎসা সেবা দেয়ার কারনে এখানকার নার্স ডাক্তারদের উপর প্রচুর লোড ও থাকে এজন্য হয়তো মাঝেমধ্যে ভালো সার্ভিস (ব্যবহার )হয়তো হয় ও না কিন্তু রোগীদের আমি বোঝাতাম এতো কম খরচে সেবা পাচ্ছেন কিছু কষ্ট মেনে নেন।

তিনি আরও লেখেন, আমার জীবনে আমি যত রোগীকে রেফার করেছি তার মধ্যে বেসরকারির মধ্যে আদ্ব দীন আর সরকারির মধ্যে আজিমপুর ম্যাটারনিটি। এ ছাড়াও এখানে স্বল্প খরচে ,আই সি ইউ ,এন আই সি ইউ সুবিধা আছে। আপনি ভাবতেও পারবেন না বর্তমান প্রেক্ষাপটে আদ্ব দীন নিম্ম বিত্ত ,নিম্ম মধ্য বিত্তদের চিকিৎসা সেবায় কত বড় ভুমিকা রাখছে।

‘রাত বিরেতে যত জটিল সমস্যা নিয়েই আমাদের ক্লিনিকে রোগীরা আসতো আমাদের সাধ্যের বাইরে হলেই আদ্ব দীনে পাঠিয়ে দিতাম। উনাদের ২৪ ঘন্টা ,এনেস্থেসিয়া সহ সব সুযোগ চালু থাকে। তার উপর এখান থেকে প্রতিবছর দক্ষ চিকিৎসক নার্স বের হয়। ’

‘আজ শুনলাম আদ্ব দীনের লাইসেন্স বাতিল হয়েছে।আদ্ব দীনে ৬ শিশুর মৃত্যুতে আমরা সবাই ব্যথিত হয়েছি সে অনুযায়ী দোষীদের শাস্তি হতে পারে তাই বলে হাস্পাতালের লাইসেন্স বাতিল সম্পূর্ণ অযৌক্তিক। এমনিতেই ঢাকা মেডিকেলের বারান্দায় ও জায়গা নাই তার উপর এতো বড় সিদ্ধান্ত এটা জনগণের দুর্ভোগের কারন হবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গরীব মানুষের জন্য আদ্-দ্বীন একটা ভরসার জায়গা: ডা. মাহমুদা মিতু

আপডেট সময় ০১:৩৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬