ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডুবে গেছে ঘরবাড়ি, মরে গেছে খামারের মুরগি, আমার সব শেষ মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত লংগদু সেনা জোনের উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ এনসিপিকে পাবনায় অবাঞ্ছিত ঘোষণা প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান পাহাড়ি ঢল ও নদী ভাঙনে হবিগঞ্জে সাড়ে ৬ হাজার পরিবার পানিবন্দি বিএনপির প্রতিপক্ষ আ. লীগ, নিজেদের মধ্যে বিভেদ নয়: খায়রুল কবির খোকন বিশ্বকাপের মাঝেই মারা গেলেন বিশ্বকাপে অংশ নেওয়া তরুণ ফুটবলার সাইরেন বাজার আগেই ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত, বহু হতাহত ভারতে আয়রন ডোমের ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করছে ইসরায়েল

মুজিবনগর সীমান্তে অবৈধ পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

মুজিবনগর সীমান্তে অবৈধ পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে অবৈধ পুশ-ইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট।

আজ শুক্রবার (১২ জুন) বিকাল ৫টার সময় আয়োজিত এ কর্মসূচিতে মিছিলটি মুজিবনগর উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে সীমান্তের ১০৫ নম্বর পিলার সংলগ্ন স্বাধীনতা সড়কে গিয়ে শেষ হয়।

পরে স্বাধীনতা সড়কে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মাহাবুবুল আলম, সেক্রেটারি জেনারেল ইকবাল হোসেন এবং এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক আরিফ খান।

বক্তারা বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা ও অবৈধ পুশ-ইনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ এবং পুশ-ইনের বিরুদ্ধে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

সমাবেশে বক্তারা ভারতীয় আধিপত্যবাদের সমালোচনা করেন এবং এ বিষয়ে সরকারের নমনীয় নীতিরও সমালোচনা করে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় আরও দৃঢ় অবস্থান গ্রহণের আহ্বান জানান।

এ সময় ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডুবে গেছে ঘরবাড়ি, মরে গেছে খামারের মুরগি, আমার সব শেষ

মুজিবনগর সীমান্তে অবৈধ পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ

আপডেট সময় ০৯:৪৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬