ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির শিশুকে বলাৎকার করে মাদরাসাশিক্ষক বললেন, ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ তারেক রহমানের পাঙ্খা গজাইছে, সব পাঙ্খা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী যে মঞ্চে প্রধানমন্ত্রীকে লাল কার্ড ধরিয়ে দিতে চান পাটওয়ারী, সেই মঞ্চে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর বাবাকে হারিয়েও থামেনি জীবন, রাতের ডিউটি শেষে সকালে এইচএসসি পরীক্ষা দিলেন ইকন মেয়েটা যে অরক্ষিত হলো, এই দায়ভার কে নেবে: মনিরা শারমিন

আইনশৃঙ্খলা ও বিদ্যুৎ সাশ্রয়ের অজুহাতে বিশ্বকাপ খেলা প্রদর্শন বন্ধ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

ফুটবল বিশ্বকাপ খেলা বড়পর্দায় দেখার জন্য পটুয়াখালী শহরের ঝাউতলা এলাকায় স্থাপন করা দুটি প্রজেক্টর অপসারণের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গভীর রাতে অতিরিক্ত জনসমাগম এবং জনদুর্ভোগের আশঙ্কার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, সম্ভাব্য বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে সংশ্লিষ্টদের প্রজেক্টর সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, একটি প্রজেক্টর মূল সড়কের ওপর স্থাপন করা হয়েছিল, যা যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করছিল। এতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। পাশাপাশি রাতের বেলা অতিরিক্ত জনসমাগমের কারণে নিরাপত্তা ঝুঁকিও দেখা দেয় বলে প্রশাসন জানায়।

FIFA World Cup উপলক্ষে এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা রুবেল হাওলাদার বলেন, বিশ্বকাপ চার বছর পরপর আসে। পরিবার ও বন্ধুদের সঙ্গে একসাথে খেলা দেখার সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় তারা হতাশ।

তিনি আরও বলেন, প্রশাসন চাইলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আয়োজনটি চালু রাখতে পারত।

অন্যদিকে এক সংবাদ সম্মেলনে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী আব্দুল্লাহ আন নাহিয়ান প্রশাসনের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, তরুণদের জন্য একটি সুস্থ বিনোদনের পরিবেশ তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছিল। বিষয়টি পুনর্বিবেচনা করে বড়পর্দায় খেলা দেখার সুযোগ চালু রাখার আহ্বান জানান তিনি।

স্থানীয়দের মতে, নির্ধারিত খোলা মাঠ বা শহীদ মিনার মাঠের মতো উপযুক্ত স্থানে প্রজেক্টর স্থাপন করা হলে জনদুর্ভোগ ও যানজট এড়ানো যেত।

এদিকে প্রশাসনের সিদ্ধান্তের পর ঝাউতলা এলাকায় বিরাজমান উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

আইনশৃঙ্খলা ও বিদ্যুৎ সাশ্রয়ের অজুহাতে বিশ্বকাপ খেলা প্রদর্শন বন্ধ

আপডেট সময় ০৫:৫২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬