ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি? ‘আই হ্যাভ আ প্ল্যান’ বললেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার দাবানলের ধোঁয়ায় ফাইনালের আগে নিউইয়র্কে বায়ুদূষণ সতর্কতা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর তথ্য ডার্ক ওয়েবে ফাস চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

আর্জেন্টিনার খেলা দেখে কুড়াল নিয়ে শিক্ষা কর্মকর্তার কক্ষে প্রধান শিক্ষক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪৩:০০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

শরীয়তপুরের গোসাইরহাটে এক সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার ওপর কুড়াল দিয়ে হামলার অভিযোগ উঠেছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। রোববার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রেইনকোট, মুখে মাস্ক ও চোখে সানগ্লাস পরে কার্যালয়ে প্রবেশ করেন অভিযুক্ত শিক্ষক বিএম জসিম। পরে ব্যাগ থেকে কুড়াল বের করে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদের ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনি আহত হন। উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত হামলাকারীকে আটক করে পুলিশে খবর দেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অভিযুক্ত শিক্ষককে বলতে শোনা যায়, “আমি সকালে টাইগার খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি। এরপর কী হয়েছে, আমি জানি না।”

আহত শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদের অভিযোগ, অভিযুক্ত শিক্ষকের বিভিন্ন অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়ায় পরিকল্পিতভাবে তার ওপর এই হামলা চালানো হয়েছে।

গোসাইরহাট থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

আর্জেন্টিনার খেলা দেখে কুড়াল নিয়ে শিক্ষা কর্মকর্তার কক্ষে প্রধান শিক্ষক

আপডেট সময় ০৬:৪৩:০০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬