ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশের এলএনজির জাহাজ হরমুজ পার হতে সমস্যা হবে না: ইরানের রাষ্ট্রদূত মামলা-হামলা ও জেল-জুলম সহ্য করে আজ রাষ্ট্রীয় ক্ষমতায়: খাদ্যমন্ত্রী গ্যাস সংকট আন্তর্জাতিক সমস্যা, সমাধান হতে দেড় সপ্তাহ লাগবে: রিজভী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়া ২২৭ ভারতীয়র মধ্যে ৫১ জন নিহত ঘুষ.সাইট তৈরি করা সেই ভাইরাল শাহেদের খোঁজ নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় যাচ্ছে সিমেন্ট-খাদ্য-ওষুধ, আসছে ই’য়া’বা-আইস ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমানঘাঁটিতে পাইলট-ক্রু নিহত, দাবি ইরানের ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হা’ম’লা: নি’হত ৪, আ’হত অর্ধশতাধিক ব্রাহ্মণবাড়িয়ায় দেড়কোটি টাকার ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ

‘সমকামিতার’ অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থীর সিট বাতিল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ‘সমকামিতায়’ জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ অভিযোগের পর তাদের আবাসিক সিট স্থায়ীভাবে বাতিল করেছে হল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান।

পোস্টে তিনি দাবি করেন, দুই শিক্ষার্থীর বিরুদ্ধে গুরুতর সামাজিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের প্রমাণ পাওয়ার পর তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় অভিভাবকের উপস্থিতিতে তাদের হল থেকে বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, অভিযুক্ত দুই শিক্ষার্থীর হলের সিট স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।

অভিযোগ ওঠা এক শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন, বিষয়টি নিয়ে তিনি বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত। এ বিষয়ে তিনি আর কথা বলতে চান না। অন্য শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এর আগে গত ৩০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে একই ধরনের অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

এ ছাড়া সম্প্রতি শহীদুল্লাহ হলে হল সংসদের এক নেতার কক্ষে থাকা দুই অতিথির বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ ওঠে। ওই ঘটনায় হল সংসদের সহ-সাধারণ সম্পাদকের আবাসিক সিট সাময়িকভাবে বাতিল করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের এলএনজির জাহাজ হরমুজ পার হতে সমস্যা হবে না: ইরানের রাষ্ট্রদূত

‘সমকামিতার’ অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থীর সিট বাতিল

আপডেট সময় ০৩:৫৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬