ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর জানাজার ৫ মিনিট আগে মারা গেলেন স্ত্রী, একই সঙ্গে দাফন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

এবার কুমিল্লার চান্দিনায় স্বামীর জানাজার মাত্র পাঁচ মিনিট আগে স্ত্রীর মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার মাইজখার ইউনিয়নের রাণীচড়া গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। পরে একই সময়ে স্বামীস্ত্রীর জানাজা শেষে পাশাপাশি তাদের দাফন করা হয়। নিহত দম্পতি হলেন রাণীচড়া গ্রামের আব্দুস সাত্তার (৬১) ও তার স্ত্রী সালেহা বেগম (৫৬)

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট) বিকেলে হৃদরোগে আক্রান্ত হন আব্দুস সাত্তার। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। মঙ্গলবার বাদ জোহর তার জানাজার সময় নির্ধারণ করা হয়। এ জন্য বাড়িতে মরদেহ আনা, কফিন প্রস্তুত, কবর খোঁড়াসহ দাফনের সব আয়োজন সম্পন্ন করা হয়েছিল। স্বজন ও স্থানীয়রা জানাজার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। মসজিদে আজানও হয়ে যায়।

জানাজায় যাওয়ার প্রস্তুতির ঠিক পাঁচ মিনিট আগে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন আব্দুস সাত্তারের স্ত্রী সালেহা বেগম। পরিবারের সদস্যদের সামনে তার মৃত্যুতে মুহূর্তেই শোকের পরিবেশ আরও ভারী হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দা মাওলানা মোশারফ হোসেন জানান, আব্দুস সাত্তার মাধ্যমিক শিক্ষা অফিসে নৈশপ্রহরী হিসেবে চাকরি করতেন। প্রায় দেড় বছর আগে তিনি অবসর নেন। তার স্ত্রী সালেহা বেগমও প্রায় এক বছর ধরে অসুস্থ ছিলেন। এর আগে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

মোশারফ হোসেন বলেন, স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর শোকে সালেহা বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুকালে আব্দুস সাত্তার ও সালেহা বেগম দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। পরে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে একই সঙ্গে স্বামীস্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাদের দাফনও করা হয়। স্বামীকে হারানোর শোকের মধ্যেই স্ত্রীর মৃত্যুর ঘটনায় রাণীচড়া গ্রামসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্বামীর জানাজার ৫ মিনিট আগে মারা গেলেন স্ত্রী, একই সঙ্গে দাফন

আপডেট সময় ০৩:২৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬