ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

এবার পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দোরোখিন সের্গেই নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যান্তরে এটোমটেক এনার্গো কোম্পানির কার্যালয় হতে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রকল্প সূত্র জানায়, দোরোখিন সের্গেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধীন এটোমটেক এনার্গো কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। বুধবার কাজ করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মারা যান।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দীন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু

আপডেট সময় ০৪:৫৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬