ঝিনাইদহের মহেশপুরে বিস্ফোরক ও নাশকতার মামলায় উপজেলা কৃষক লীগের সভাপতি আব্বাস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আব্বাস উদ্দিনের বিরুদ্ধে পাশের কালীগঞ্জ থানায় বিস্ফোরক ও নাশকতার মামলা রয়েছে। ওই মামলার সূত্র ধরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে আব্বাস উদ্দিনকে আদালতে সোপর্দ করা হবে।

ডেস্ক রিপোর্ট 























