ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত লোডশেডিং ও বিদ্যুৎ বিল, মিটার রিডারকে আটকে রাখল এলাকাবাসী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৮:০১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

অতিরিক্ত লোডশেডিং ও বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ গ্রাহক ও স্থানীয় বাসিন্দারা পাবনা পল্লি বিদ্যুৎ সমিতি-১-এর এক মিটার রিডারকে প্রায় চার ঘণ্টা আটকে রাখেন।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি আলহাজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। অবরুদ্ধ মিটার রিডারের নাম আইনুল হোসেন। তিনি দাশুড়িয়া জোনাল অফিসে কর্মরত।

স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরে চরগড়গড়ি এলাকায় ঘন ঘন ও দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে। দিন-রাত বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যবসা-বাণিজ্য, দৈনন্দিন কাজকর্ম ও শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।

এর পাশাপাশি বিদ্যুৎ বিল নিয়েও অসন্তোষ রয়েছে গ্রাহকদের। তাদের দাবি, অনেক সময় মিটারের প্রকৃত রিডিংয়ের সঙ্গে বিলের রিডিংয়ের মিল থাকে না। এতে কোনো কোনো মাসে স্বাভাবিকের তুলনায় বেশি বিল পরিশোধ করতে হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য রুপভান খাতুন জানান, মঙ্গলবার দুপুরে লোডশেডিং চলাকালে মিটারের রিডিং নিতে এলাকায় যান আইনুল হোসেন। এ সময় ক্ষুব্ধ গ্রাহকেরা তাকে আটকে রাখেন। পরে পল্লি বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়। প্রায় চার ঘণ্টা পর তাকে ছেড়ে দেন স্থানীয়রা।

এ সময় এলাকাবাসী বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা এবং সঠিক মিটার রিডিং অনুযায়ী বিল তৈরির দাবি জানান।

অবরুদ্ধ মিটার রিডার আইনুল হোসেন বলেন, অতিরিক্ত লোডশেডিংয়ে মানুষ অতিষ্ঠ। তবে এটি শুধু একটি এলাকার সমস্যা নয়, জাতীয় সমস্যা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আপাতত বিল লেখা বন্ধ রেখে তিনি চলে যাচ্ছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত লোডশেডিং ও বিদ্যুৎ বিল, মিটার রিডারকে আটকে রাখল এলাকাবাসী

আপডেট সময় ০৫:১৮:০১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬