ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জমকালো গালায় ‘ফেস অব টুমোরো ২০২৬’-এর চ্যাম্পিয়ন রাইসা-লাবন বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী শাবনূর সালমানকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছিল, আমি দেখে ফেলেছিলাম : সামিরা হক অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, ফখরুলই হচ্ছেন বিএনপির প্রার্থী যুক্তরাজ্যে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ভারতে বাজার করতে বেরিয়েছিলেন মুসলিম নারী, তুলে নিয়ে বাংলাদেশে পুশ ইন চাকরি হারালেন রাব্বানীর ভাই ও বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা ফুটপাতে দোকান বসানো নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, ঢাকা কলেজের ৫ নেতা বহিষ্কার ‘জাতি’ দিয়ে দুই মাসের শিশুকে গলা কেটে হত্যা করলেন মা একজন ভালো অভিনেতা হতে চাই: এমএইচএস লাবন

ফুটপাতে দোকান বসানো নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, ঢাকা কলেজের ৫ নেতা বহিষ্কার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বহিষ্কারাদেশে অনুমোদন দিয়েছেন।

বহিষ্কৃতরা হলেন— ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুলহাস মৃধা, যুগ্ম আহ্বায়ক সুমন শিকদার ও প্রিন্স খন্দকার এবং আহ্বায়ক কমিটির সদস্য সাগর খান ও মির্জা গোলাম রায়হান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জুলহাস মৃধাকে ছাত্রদলের প্রাথমিক সদস্যপদ থেকে এবং অন্য চারজনকে তাদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় বলাকা মার্কেটের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে নিউমার্কেট থানা যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হন।

সংঘর্ষের পর নিউমার্কেট যুবদলের কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে। সেখানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবির কাচ ও ফ্রেম ক্ষতিগ্রস্ত করা হয়। তবে ভাঙচুরের ঘটনায় কোনো পক্ষই দায় স্বীকার করেনি।

নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চল অভিযোগ করেন, ফুটপাতের দোকান দখলকে কেন্দ্র করে স্বার্থান্বেষী একটি মহল ঢাকা কলেজের সাবেক ও বর্তমান ছাত্রদল কর্মীদের ব্যবহার করে কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে।

অন্যদিকে ছাত্রদল নেতাদের দাবি, সাধারণ কর্মীদের ওপর হামলার ঘটনায় কোণঠাসা হয়ে চঞ্চল নিজেই ভাঙচুরের নাটক সাজিয়েছেন।

নিউমার্কেট থানার ওসি মোহসিন উদ্দিন জানান, ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। দুই পক্ষের মধ্যে হামলা ও ভাঙচুরের ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। জড়িতদের শনাক্তে পুলিশের কার্যক্রম চলছে। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জমকালো গালায় ‘ফেস অব টুমোরো ২০২৬’-এর চ্যাম্পিয়ন রাইসা-লাবন

ফুটপাতে দোকান বসানো নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, ঢাকা কলেজের ৫ নেতা বহিষ্কার

আপডেট সময় ০৬:০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬