ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শাবনূর সালমানকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছিল, আমি দেখে ফেলেছিলাম : সামিরা হক অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, ফখরুলই হচ্ছেন বিএনপির প্রার্থী যুক্তরাজ্যে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ভারতে বাজার করতে বেরিয়েছিলেন মুসলিম নারী, তুলে নিয়ে বাংলাদেশে পুশ ইন চাকরি হারালেন রাব্বানীর ভাই ও বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা ফুটপাতে দোকান বসানো নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, ঢাকা কলেজের ৫ নেতা বহিষ্কার ‘জাতি’ দিয়ে দুই মাসের শিশুকে গলা কেটে হত্যা করলেন মা একজন ভালো অভিনেতা হতে চাই: এমএইচএস লাবন বিয়ে করতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পল অতিরিক্ত লোডশেডিং ও বিদ্যুৎ বিল, মিটার রিডারকে আটকে রাখল এলাকাবাসী

‘জাতি’ দিয়ে দুই মাসের শিশুকে গলা কেটে হত্যা করলেন মা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০০:১২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামুতে দুই মাসের এক শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মা রোমানা আক্তারকে (২৩) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রায়ান আহমেদ। সে মালয়েশিয়া প্রবাসী আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে শিশুটিকে নিয়ে রান্নাঘরে প্রবেশ করেন রোমানা আক্তার। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

স্থানীয়দের দাবি, সুপারি কাটার ‘জাতি’ দিয়ে শিশুটির গলা কেটে দেওয়া হয়েছে। খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং রোমানা আক্তারকে হেফাজতে নেয়।

রামু থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোমানা আক্তার মানসিকভাবে অসুস্থ এবং এর আগে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়েছিল।

তিনি আরও জানান, তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মাশেকুর রহমান মাশেক বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে শিশুটিকে নিয়ে রান্নাঘরে ঢোকার পর সুপারি কাটার ‘জাতি’ দিয়ে শিশুটির গলা কেটে হত্যা করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শাবনূর সালমানকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছিল, আমি দেখে ফেলেছিলাম : সামিরা হক

‘জাতি’ দিয়ে দুই মাসের শিশুকে গলা কেটে হত্যা করলেন মা

আপডেট সময় ০৬:০০:১২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬