ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জোরপূর্বক পদত্যাগ পত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ইসলামের নামে যারা ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য: রাশেদ খাঁন নতুন হামলা হলে সৌদিতে আরও গভীরে হামলার হুঁশিয়ারি সীমান্তের বিরোধ নিয়ে মোদী- শি জিনপিং বৈঠক, ভারত-চীনের মতপার্থক্য ওরা পশ্চিমবঙ্গকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানাতে চায়: শুভেন্দু বিশ্বনেতারা যাবেন বলে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো নয়াদিল্লির বস্তি মোদী আয়োজিত নৈশভোজে গেলেন না জিনপিং! দম থাকলে সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করুন, নাগরিকদের মারবেন না: যুক্তরাষ্ট্রকে পেজেশকিয়ান বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কনের ভাই-বোনসহ নিহত ৪, আহত ৮ পৃথিবীতে মহাবিপর্যয় নেমে এলে সবচেয়ে নিরাপদ আশ্রয় হবে যে দেশ

দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে রাজনীতিতে ভালো ও সৎ মানুষের আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

এবার তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন। তিনি বলেন, আমরা যদি ভালো রাজনীতিবিদ তৈরি করতে না পারি, তাহলে আমরা যে স্বপ্নের কথাই বলি না কেন, তা টেকসই হবে না।

গতকাল শুক্রবার সংসদ ভবনে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) আয়োজিতআগামীর বরিশাল বিভাগ: সম্ভাবনা ও করণীয়শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। মন্ত্রী আরও বলেন, এখন আমরা এমন একটা জায়গায় চলে আসছি, কোয়ালিটি ডেভেলপমেন্ট যদি আনতে হয়, তাহলে ভালো মানুষদের নেতৃত্বে আসতে হবে।

তিনি বলেন, গত ১৭ বছরে দেশে নেতৃত্বের বড় ধরনের সংকট তৈরি হয়েছে। ভালো ও মেধাবী তরুণরা রাজনীতি থেকে দূরে সরে গেছে। রাজনীতিবিদদের প্রতি মানুষের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে। এমনকি অনেক রাজনীতিবিদের সন্তানও রাজনীতিতে আসতে চায় না। মন্ত্রী বলেন, রাজনীতি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো উপাদান থাকলেও ভালো বাবুর্চি না থাকলে যেমন ভালো খাবার পাওয়া যায় না, তেমনি ভালো মানুষ নেতৃত্বে না এলে উন্নয়ন ও অগ্রগতির সুফল টেকসই করা সম্ভব নয়।

তিনি বলেন, বরিশালের ঐতিহ্য অতুলনীয়। ফুটবল থেকে শুরু করে রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বরিশাল এবং বরিশালের মানুষ বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে। পাকিস্তান আমল থেকে বাংলাদেশের স্বাধীনতার পর পর্যন্ত এ অঞ্চল থেকে অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা উঠে এসেছেন এবং দেশের বিভিন্ন ক্ষেত্রে সফল ভূমিকা রেখেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জোরপূর্বক পদত্যাগ পত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট

দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে রাজনীতিতে ভালো ও সৎ মানুষের আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী 

আপডেট সময় ০৯:৩৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬